কনিষ্ঠ সদস্য থেকে দলনেতা হয়ে ওঠার গল্প

বিনোদন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৫, ১২:৩৯আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৪:০৯

বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী পার্থ বড়ুয়া। নব্বই দশকের প্রাক্কালে ঐতিহ্যবাহী ব্যান্ড ‘সোলস’-এ যোগ দেন তিনি। শুরুতে কিবোর্ডিস্ট হিসেবে ছিলেন। পরবর্তীতে লিড গিটার বাজান। তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ সদস্য।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘আজ দিন কাটুক গানে’ অ্যালবামে তার গাওয়া ‘কেন এই নিঃসঙ্গতা’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর থেকে সোলসের গিটারিস্ট এবং ভোকাল শিল্পী হিসেবে নিয়মিত হয়ে ওঠেন পার্থ। এ ছাড়া ব্যান্ডের মূল কম্পোজারের কাজও করছেন তিনি। 

বর্তমানে ব্যান্ডের কার্যক্রম পরিচালিত হয় তাকে কেন্দ্র করেই। সোলসের সঙ্গে প্রায় ৩৫ বছরের পথচলায় নব্বই দশককে আলাদাভাবে মূল্যায়ন করেন তিনি। 

মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে তার কাছ থেকে শোনা যাবে সেই সময়ের গল্প।

বাংলাদেশের ব্যান্ড সংগীতের সোনালী অধ্যায় হিসেবে বিবেচিত নব্বই দশকেই উত্থান হয় তার। তাই সেই সময়টার বিশেষ আবেদন আছে তার কাছে। কিবোর্ডিস্ট হিসেবে সোলসে এসে পরবর্তীতে মূল শিল্পী হয়ে ওঠা, সেই সময়ের রেকর্ডিং, স্টুডিও কালচার, গানের আড্ডা, গান তৈরির গল্পসহ অনেক স্মৃতিকথা বলবেন তিনি এ অনুষ্ঠানে। 

রিয়াদ শিমুলের গ্রন্থনা ও এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২২ নভেম্বর, শনিবার রাত ১২টায়।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন