আলোচনায় তাদের অন্তরঙ্গ ছবি

বিনোদন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৫, ১৫:৩০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৭:২৮

শুভর সময়টা ক্রমশ আলোর দিকে গড়াচ্ছে। কিছুদিন আগে ফেসবুকে ঐশীর সঙ্গে একটি ছবি শেয়ার করে নতুন আলোচনার জন্ম দেন আরিফিন শুভ। তাদের মধ্যে প্রেম নাকি সিনেমা চলছে; সেই গুঞ্জন এখনও চলমান।

এরমধ্যেই সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে শুভ-ঐশীর ‘গভীর’ মুহূর্তের একটি দৃশ্য। যেখানে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। যেমন দৃশ্য সচরাচর মেলে না ঢাকার পর্দায়।

সেই ভিডিও এবং ছবি সোশ্যালে এখন ভাইরাল। যদিও এই ঘটনায় বেশ চুপচাপ দু’জনেই। যেন দূরে কিংবা কাছাকাছি বসে বিষয়টি উপভোগ করছেন তারা।

তবে জানা গেছে, সেই ভিডিওটি মূলত মুক্তিপ্রতীক্ষিত ‘নূর’ সিনেমার একটি ক্লিপস। এখনও সিনেমাটির কোনও গান উন্মুক্ত হয়নি। সূত্র বলছে, কেউ একজন গানের একটি ভিডিওর ক্লিপস ফেসবুকে ছেড়ে দেন, এরপর থেকেই তা নিয়ে চর্চা শুরু হয়।

খবর, রায়হান রাফী পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা আসেনি। 

এদিকে আরিফিন শুভ এখন ব্যস্ত রয়েছেন নতুন একটি সিনেমার শুটিং নিয়ে। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে।

/এমএম/
সম্পর্কিত
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বিনোদন বিভাগের সর্বশেষ
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা