প্রকাশ্যে শুভ-ঐশীর প্রেমময় ‘স্বপ্ন’

বিনোদন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৫, ১৯:০২আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩

প্রেমঘটিত বিষয়ে আগে থেকেই তুমুল সন্দেহ ছিল তাদের দিকে। গেল ২৫ নভেম্বর দুটি প্রেমময় লাইন আলাদাভাবে ফেসবুকে পোস্ট করে ইন্ডাস্ট্রিতে রীতিমতো চাপা উত্তেজনার জন্ম দিলেন। সেদিন আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী আলাদা পোস্টে জানালেন, ‘তোরে এতো ভালোবাসি আর বলবো কতবার’ এবং ‘যদি হারাস একটিবার মরে যাবো শতবার’!

এরপর মাঝে দুজনের চুম্বনরত একটি ছবি প্রকাশ করে প্রেম-বিশ্লেষকদের চাপা উত্তেজনায় যেন আলো জ্বেলে দিলেন! 

এ যেন সন্দেহের মোড়ক উন্মোচন করে শীতের আগমনী বার্তা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত এই জুটি। এবার প্রেমের ঘোষণা দিয়ে বিয়ের তারিখ চূড়ান্ত করা যেন মুহূর্তের বিষয়! 

যদিও এর ৭ দিন পর, আজ (২ ডিসেম্বর) সন্ধ্যায় জানা গেলো তাদের সেই প্রেমময় স্বপ্নের পুরোটা। এদিন প্রকাশ হলো শুভ-ঐশীর প্রেমের ইশতেহার ‘স্বপ্ন’।

রায়হান রাফীর আলোচিত ‘নূর’ সিনেমার প্রথম গান এটি। সেই গানের কথাগুলো আলাদা করে পোস্ট দিয়েই চাপা উত্তেজনার জন্ম দিয়েছিলেন শুভ-ঐশী। যে গানের মাধ্যমে সিনেমার নায়িকা ঐশীকে হৃদয়ের আর্তি জানিয়েছেন নায়ক আরিফিন শুভ।

গানের কথায় যেন ধরা পড়েছে অপেক্ষা, প্রেম আর হারানোর ভয়ের নিঃশব্দ কাঁপন। ইমরান মাহমুদুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন শফিক তুহিন। প্রকাশের পর থেকেই গানের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত।

জানা গেছে, প্রেক্ষাগৃহে নয়, শিগগিরই ‘নূর’ মুক্তি পাচ্ছে বায়স্কোপ প্লাসে। রায়হান রাফী জানান, এক অদ্ভুত প্রেমের গল্পে দেখা যাবে শুভ-ঐশীকে, ‘নূর’ সিনেমাতে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী