পাকিস্তানি জয়নবের মুখে ‘রোকেয়া’, বিস্মিত পলাশ

বিনোদন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হয়েছে ২৬ ডিসেম্বর, সিলেটে। সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হলো। 

আগেই বলা ভালো, এবারের বিপিএল-এ উপস্থাপিকার ভূমিকায় রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস ও ভারতের পরিচিত স্পোর্টস সঞ্চালক রিধিমা পাঠক।

নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। খেলার ফাঁকে লাইভে তাকে ডেকে নেন জয়নব আব্বাস। নোয়াখালী এক্সপ্রেস নিয়ে একাধিক প্রশ্নের জবাব দিচ্ছিলেন পলাশ। কিন্তু হঠাৎই জয়নবের মুখে ‘রোকেয়া’র নাম শুনে তাজ্জব বনে যান পলাশ।

বিস্ময় লুকাতে না পেরে পলাশ পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘ওহ মাই গড! তুমি রোকেয়ার বিষয়টা জানো?’ জয়নব আব্বাস আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘হ্যাঁ, আমি জানি।’ তখন পলাশ মজা করে বলেন, ‘ওহ আচ্ছা, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে আছে। ইভা আমেরিকাতে আছে। আর আমি সিলেটে এখন নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখছি।’

বলা দরকার, জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এ পলাশের প্রেমিকার নাম রোকেয়া।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন