ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে অভিনেতা মিশার ক্ষোভ

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৬, ২১:৩৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:২৩

এবারের আইপিএল আসরে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এ চড়া মূল্যে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত বাদ পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

তাকে বাদ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ জানালেন বাংলাদেশের শীর্ষ খল-অভিনেতা মিশা সওদাগর।

রবিবার (৪ জানুয়ারি) চলচ্চিত্রের শীর্ষ এই খল-অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এদিন দুপুরে নিজে একজন ‘স্পোর্টসম্যান’ ছিলেন সেই গল্প করতে করতে মিশার কথায় উঠে আসে মুস্তাফিজ, আইপিএল ইস্যু ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অশোভন আচরণের বিষয়টি।

মিশা বলেন, “আমি ক্রিকেট খুবই পছন্দ করি। খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই। এই ছেলেটা (মুস্তাফিজ) যেখানেই খেলতে যায় সেখানে সে ভালো করে। মাঝখানে সমস্যা হয়েছিল, ঠিক করে ফিরেছে। এখন যেখানেই যাচ্ছে রেজাল্ট করছে। শাহরুখ খানের দলে ১২ কোটি টাকায় গিয়েছিল। ও তো এখন গ্লোবাল স্টার। ওর সম্মান মানে তো আমাদের সম্মান।’’ 

এই অভিনেতা বলেন, ‘রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করলো, তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করলো। এই মনমানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের সঙ্গে আমরা কখনোই আপস করবো না।’

আরও বলেন, ‘যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে ওদের সঙ্গে আমাদের মেলালে হবে না, আমরা চাই ভালো মানুষ। যারা ধর্ম করবে, কর্ম করবে। বিশালাকার মানসিকতার সংস্কৃতি লালন করবে। মুস্তাফিজকে স্টপ করা মানে শুধু আমাদেরকেই না, এটা বিশ্বব্যাপী বাজে রুচির পরিচয় বহন করলো।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন