গ্রিনল্যান্ড কেনার আগে নেটফ্লিক্স বন্ড কিনলেন ট্রাম্প!

বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:১১

আলোচিত গ্রিনল্যান্ড কেনা সম্ভব হবে কি না, তা নিয়ে বিতর্ক থাকলেও বিনোদন শিল্পে আর্থিক ‘এক্সপোজার’ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প যে সক্ষম, তা স্পষ্ট হলো এবার।

হোয়াইট হাউস প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-এর জারি করা করপোরেট বন্ডে বিনিয়োগ করেছেন সম্প্রতি। প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিনিয়োগের পরিমাণ সর্বোচ্চ ১০ লাখ ডলার পর্যন্ত।

হোয়াইট হাউসের প্রকাশিত নথি অনুযায়ী, নেটফ্লিক্সের ৮৩ বিলিয়ন ডলারের আলোচিত ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ চুক্তি ঘোষণার কয়েক দিনের মধ্যেই এসব বন্ড কেনা হয়। ১৫ জানুয়ারি রাতে প্রকাশিত এই বিবরণীতে প্রেসিডেন্টের শতাধিক লেনদেনের তথ্য রয়েছে, যার মোট মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি। তবে প্রতিটি বিনিয়োগের সুনির্দিষ্ট অঙ্ক উল্লেখ না করে একটি নির্দিষ্ট পরিসর দেওয়া হয়েছে।

নথি অনুযায়ী, ট্রাম্প নেটফ্লিক্সের দুটি ধাপে বন্ড কিনেছেন। প্রথম দফায় ১২ ডিসেম্বর ২ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ৫ লাখ ডলারের মধ্যে এবং দ্বিতীয় দফায় ১৬ ডিসেম্বর একই পরিমাণের আরেকটি বিনিয়োগ করা হয়। এসব নেটফ্লিক্স বন্ডের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের নভেম্বরে।

একইভাবে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সহযোগী প্রতিষ্ঠান ডিসকভারি কমিউনিকেশনস এলএলসি-র জারি করা বন্ডও কেনেন ট্রাম্প। ১২ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর এই দুই দিনে দুটি পৃথক লেনদেনে প্রতিবারই ২ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ৫ লাখ ডলারের মধ্যে বিনিয়োগ করা হয়েছে। এসব বন্ডের মেয়াদ ২০৩০ সালে শেষ হবে।

এ ছাড়া, সিরিয়াসএক্সএমসহ আরও বেশ কয়েকটি বড় মার্কিন প্রতিষ্ঠানের করপোরেট বন্ডও ট্রাম্প কিনেছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য হলিউড রিপোর্টারকে জানান, প্রেসিডেন্টের বিনিয়োগগুলো প্রতিষ্ঠিত আর্থিক সূচক (ইনডেক্স) অনুসরণ করে করা হয়। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বা তার পরিবারের কোনও সদস্যেরই এই বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা বা বিনিয়োগের সময় নির্ধারণে কোনও ভূমিকা নেই। সব সিদ্ধান্তই স্বাধীন বিনিয়োগ ব্যবস্থাপকদের মাধ্যমে নেওয়া হয়।’ গ্রিনল্যান্ড কেনার আগে নেটফ্লিক্স বন্ড কিনলেন ট্রাম্প! ডিসেম্বর মাসে কেনা বন্ডগুলোর বেশিরভাগই ছিল বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরের মিউনিসিপ্যাল বন্ড। তবে এর পাশাপাশি জেনারেল মোটরস, বোয়িং, ম্যাসিস ও ভিক্টোরিয়াস সিক্রেটের মতো বড় মার্কিন কোম্পানির করপোরেট বন্ডও ট্রাম্পের তালিকায় রয়েছে।

নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-এর এই বন্ড কেনা শুরু হয় দুই প্রতিষ্ঠানের মেগাডিল ঘোষণার ঠিক এক সপ্তাহের মাথায়। যদিও ডেভিড এলিসনের প্যারামাউন্ট বর্তমানে নেটফ্লিক্সের কাছ থেকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ছিনিয়ে নিতে একটি শত্রুতামূলক টেন্ডার অফার ও সম্ভাব্য প্রক্সি লড়াইয়ের পথে হাঁটছে।

এ ধরনের যেকোনও চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্প নিজেও প্রকাশ্যে বলেছেন, এই বিষয়ে তিনি মতামত দেবেন এবং সম্ভাব্যভাবে বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) এই একীভূতকরণ চ্যালেঞ্জ করার নেতৃত্ব দেবে।

চুক্তি ঘোষণার আগে ট্রাম্প নেটফ্লিক্সের কো-সিইও টেড সারানডোসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই বৈঠক নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন। ট্রাম্প সারানডোসকে ‘একজন অসাধারণ মানুষ’ বলেও উল্লেখ করেন। তবে একই সময়ে তিনি নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি চুক্তির কড়া সমালোচনামূলক একটি লেখা পুনঃপোস্ট করেন, যার শিরোনাম ছিল, ‘স্টপ দ্য নেটফ্লিক্স কালচার টেকওভার’।

এই বিষয়ে প্রশ্ন করা হলে সারানডোস বলেন, ‘তিনি কেন সেটি পোস্ট করেছেন, আমি জানি না। আমাদের আলোচনায় ওই লেখায় উল্লেখিত কোনও বিষয় কখনও আসেনি। আমি বিষয়টি অতিরিক্ত ব্যাখ্যা করতে চাই না।’

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

/এমএম/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন