প্রীতমের জন্মদিনে মেহজাবীন-চমক!

বিনোদন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮

কিছু দিন পর পর তার সুরে পুরো দেশ নাচে। তার গাওয়া-সুর করা গান মুহূর্তকে করে তোলে আরও আনন্দঘন। তিনি মাঝে মাঝে অভিনয়ও করেন। সেসব কাজও দর্শকরা গ্রহণ করে তুমুল উৎসাহে। তিনি এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান। 

আজ (২৭ জানুয়ারি) তার জন্মদিন। এই দিনের বিশেষ উপহার হিসেব প্রীতম ভক্তরা পেলেন মেহজাবীন-চমক!

অর্থাৎ সময়ের অন্যতম অভিনেত্রী মেহজাবীনকে সঙ্গে নিয়ে দিলেন অভিনয়ের নতুন খবর। তাও আবার প্রথমবার দুজনে জুটি হওয়া বলে কথা!

তাও আবার চরকি সিরিজ এটি। নাম ‘ক্যাকটাস’। নির্মাতা আবার শিহাব শাহীন। সব মিলিয়ে প্রীতমের জন্মদিনে যেন উপহারের বোমা ফাটালো চরকি।

‘ক্যাকটাস’ সিরিজে নিজের চরিত্রটির ধারণা দিতে গিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একইসঙ্গে পথভ্রষ্ট!’  মেহজাবীন

অন্যদিকে মেহজাবীন চৌধুরীও আজকাল কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝে-শুনে। গল্পে নিজের চরিত্রে সেই পরিমাণ চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনও কাজে যুক্ত হচ্ছেন না তিনি। মেহজাবীন বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনও কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেয়া উচিত হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনও পাবো না।’

শিহাব শাহীন প্রথম থেকেই ‘মরীচিকা’, ‘সিন্ডিকেট’, ‘অ্যালেন স্বপন’-এর মতো থ্রিলার নির্মাণের মাধ্যমে দর্শকদের চমকে দিয়ে আসছেন। ‘ক্যাকটাস’ এর ব্যতিক্রম হবে না। বরং এটি আরও অনেক বড় পরিসরের গল্প। শিহাব শাহীন বলেন, ‘‘ম্যাসিভ লেভেলে কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন আছে। সেগুলোকে বিবেচনা করে ‘ক্যাকটাস’–কে যতটা বড় করা যায় সেটা আমরা করছি। আশা করছি সেই ভিশনে আমরা আগাতে পারবো।’ শিহাব শাহীন, মেহজাবীন ও প্রীতম

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর