সানির বিরুদ্ধে ১০০ কোটির মামলা

বিনোদন ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১২:৩০আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৯

সানি লিওনি সানি লিওনির বিরুদ্ধে ‌'মানহানির' বিষয় নিয়ে বহুবার থানার দারস্থ হয়েছেন সাধারণ মানুষেরা। তবে এবার মিডিয়ার পরিচিতজন মামলা ঠুকে দিলেন। আর এটা একেবারে ১০০ কোটির ঘরে!
বলিউডের সমালোচিত অভিনেত্রী সানি লিওনির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা হয়েছে।
এটা করেছেন ‘বিগ বস ৫’-এ অংশ নেওয়া পূজা মিশ্র।
তার অভিযোগ, ‌সানি ইচ্ছাকৃতভাবেই তাকে অপমান করেছিলেন। তার বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেছিলেন। সে কারণে সামাজিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তার প্রেক্ষিতে তিনি মুম্বাই হাইকোর্টে এ মানহানির মামলা করেছেন। এতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন পূজা। যদিও মুম্বাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি নরেশ পাতিল গ্রীষ্মের ছুটির পর জুন মাসে শুনানি ধার্য করেছেন।
তবে বিষয়টি নিয়ে এখনপর্যন্ত কোনও কথা বলেননি সানি।
সূত্র: জি-সিরিজ
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন