মাথায় অস্ত্রোপচার শেষে ঘরে ফিরলেন অভিনেত্রী

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮

মাথায় সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে নিজ ঘরে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি। 

চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজ বাসায় ফিরেছেন তানিয়া। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তানিয়া বাড়িতে ফিরেছেন।’ 

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেন টিউমারের খবরটি প্রকাশ করেন অভিনেত্রী। তানিয়া বৃষ্টি অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থতাকালীন কাজ সংক্রান্ত কোনও ফোন না দেওয়ার জন্য। সেখানে বলা হয়েছে, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।’

এ বিষয়ে তানিয়া বৃষ্টির পক্ষ থেকে আরও কোনও আপডেট দেওয়া হয়নি। তানিয়া বৃষ্টি

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন