সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৫:২১আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৭:০৮

‘জন্ম আমার ধন্য হলো’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’ কিংবা ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবন্য’-এসব দেশাত্মবোধক গান শুনলে বাঙালির রক্ত তোলপাড় করে ওঠে। হৃদয়গ্রাহী এসব গান কণ্ঠে তুলে নিয়ে কিংবদন্তি সাবিনা ইয়াসমীন হয়েছেন আরও অতুনলীয়।

এবার তার কণ্ঠে শোনা যাবে নতুন আরেকটি দেশাত্মবোধক গান। ৩০ জুলাই তিনি গাইলেন ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান।

গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু, সংগীতায়োজন করেছেন তরুণ সুরকার রোহান রাজ।

গানটি নিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানটির কথাগুলো খুব আবেগজড়ানো। আধুনিক সংগীতের ছোঁয়ায় সাজানো এই দেশের গানটি গাইতে গিয়েও ভালো লেগেছে। রোহান ভালো সংগীত করেছে, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে।’

অন্যদিকে আরিফ হোসেন বাবু এই গানটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘সাবিনা আপার পাশে গান নিয়ে দাঁড়ানো, এটা আমার জীবনের এক পরম সৌভাগ্য। তার কণ্ঠে আমার লেখা গান মানে, আমার স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে। আমি কৃতজ্ঞ, গর্বিত।’

সংগীত পরিচালক রোহান বলেন, ‘যাদের গান শুনে আমি বড় হয়েছি, তাদের একজনের সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের বড় প্রাপ্তি। সাবিনা আপা শুধু লিজেন্ড নন, তিনি আমাদের প্রেরণাও। তার মতো একজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করতে পারাটা ছিল স্বপ্নের মতো।’

বলা প্রয়োজন, সাবিনা ইয়াসমীনের সর্বশেষ দেশাত্মবোধক গান ছিল ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। এই গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন আসিফ আকবর। এই গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীতায়োজন করেছিলেন মনোয়ার হোসাইন টুটুল।

বলা প্রয়োজন, ‘প্রাণের বাংলাদেশ’ গানটি খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

/সিবি/
সম্পর্কিত
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর