‌এক ‘ইত্যাদি’তেই চার মিউজিক্যাল ড্রামা

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ১৬:৫৯আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৭:০১

ঈদ ‘ইত্যাদি’র বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রতি ঈদেই যুক্ত হয় নিত্য-নতুন সব বিষয়। ম্যাগাজিন অনুষ্ঠানে এ ধরণের বিষয়ভিত্তিক তারকাবহুল মিউজিক্যাল ড্রামা প্রথম শুরু করেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত।

এবারের ঈদে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানান সমস্যা নিয়ে থাকবে চারটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। আর এতে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান, আরফান আহমেদ প্রমুখ। শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী মিউজিক্যাল ড্রামাগুলোর গানে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

হানিফ সংকেতের মতে, সবকিছু মিলিয়ে এবারের ঈদে আনন্দের সাথে একাত্ম হয়ে আনন্দের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেবে এই নাটকগুলো।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। যথারীতি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। তৌসিফ ও সারিকা

/এমএম/
সম্পর্কিত
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
ঝড়ে ক্ষতিগ্রস্ত ‘ইত্যাদি’র সেট, মধ্যরাতে শুটিং শুরু
ঝড়ে ক্ষতিগ্রস্ত ‘ইত্যাদি’র সেট, মধ্যরাতে শুটিং শুরু
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ