অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’

বিনোদন রিপোর্ট
১৪ মার্চ ২০২৬, ১৫:৪৭আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২০:২৫

লম্বা সময় পর নতুন গানে ফিরছেন আসিফ আকবর। তাও আবার অডিও ক্যারিয়ার যেখান থেকে শুরু করেছিলেন, সেই সাউন্ডটেকের ব্যানার থেকে। গানের শিরোনাম ‘ভুল’।

ফয়সাল রাব্বিকীনের কথায় সদ্য রেকর্ড হওয়া এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির কথাগুলো এমন- ভাবিনি কখনও আসবে দিন/ থাকবো আমি তোমায় ছাড়া/ দুটি পথ হায় দুদিকে যাবে/ হয়ে যাবো ছন্নছাড়া। 

জানা গেছে, এই ঈদে সাউন্ডটেকের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিওসহ। ভিডিও নির্দেশনা দিচ্ছেন সৈকত রেজা। 

আসিফ আকবর বলেন, ‘এই গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর নতুন গানে ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।’ 

গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিলো মনের মতো কথামালা দিয়ে একটি গান করার। সেটা করতে পেরেছি। আসিফ ভাই নিজেও গানটি নিয়ে যথেষ্ট খুশি।’ রেকর্ডিংয়ে ফয়সাল, আসিফ ও রেজোয়ান জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের ‘ভুল’। 

সাউন্ডটেকের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘আসিফের সঙ্গে সব সময়ই সাউন্ডটেকের অন্যরকম সম্পর্ক রয়েছে। সেই শুরু থেকে তার অনেক অনেক গান আমরা প্রকাশ করেছি,  তুমুল জনপ্রিয় হয়েছে। রেকর্ডসংখ্যক ক্যাসেট বিক্রি হয়েছে। এখন সময় বদলেছে। অনেকদিন পর সাউন্ডটেক থেকে আসিফের গান আসছে। আমার বিশ্বাস  গানটি ভালো লাগবে সবার।’

/এমএম/
সম্পর্কিত
কেন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিলেন আসিফ
কেন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিলেন আসিফ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
মদ উদ্ধারের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস
মদ উদ্ধারের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি