অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা

মাহমুদ মানজুর
মাহমুদ মানজুর
১৬ মার্চ ২০২৬, ১৭:১০আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৬:১৪

বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থি বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারদেম।

বাংলাদেশ সময় ১৬ মার্চ সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের অস্কার অনুষ্ঠানে ‘সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র’ বিভাগে পুরস্কার ঘোষণার জন্য মঞ্চে ওঠেন তিনি। বক্তব্যের শুরুতেই বারদেম বলেন, ‘নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’। অর্থাৎ যুদ্ধ চাই না এবং ফিলিস্তিনকে স্বাধীন দেখতে চাই। 

তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।

শুধু মুখে নয়, পোশাকেও তিনি বয়ে এনেছেন ‘যুদ্ধ নয় শান্তির বার্তা’। অনুষ্ঠানে বারদেম তার টাক্সেডোর ল্যাপেলে দুটি পিন পরেছিলেন—একটিতে লেখা ছিল ‘নো টু ওয়ার’, অন্যটি ছিল ফিলিস্তিনের প্রতি সমর্থনের প্রতীক। তার এই উপস্থিতি ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হামলা এবং দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক চলছে। এই প্রেক্ষাপটেই বারদেমের বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে চলতি মৌসুমে এমি অ্যাওয়ার্ডস-এর লালগালিচায় দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও গাজার পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বারদেম।

তিনি বলেন, ‘আমি আজ এখানে দাঁড়িয়ে গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলছি। যারা গণহত্যা নিয়ে গবেষণা করে, তারা এটিকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছে। এ জন্য আমরা ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক ও কূটনৈতিক অবরোধ এবং নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছি। ফ্রি প্যালেস্টাইন।’

এর আগে ফেব্রুয়ারিতে বারদেমসহ শতাধিক চলচ্চিত্রকর্মী বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে গাজা ইস্যুতে নীরবতা নিয়ে সমালোচনা করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়, চলচ্চিত্রশিল্পের প্রতিষ্ঠানগুলোর উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতার সঙ্গে কোনও ধরনের সহযোগিতা না করা। একই সঙ্গে ইসরায়েলবিরোধী অবস্থান নেওয়া শিল্পীদের সেন্সর করার অভিযোগও তোলা হয় ওই উৎসবের বিরুদ্ধে।

এদিকে আজ, অস্কারের মঞ্চে বারদেমের সংক্ষিপ্ত কিন্তু সরব বক্তব্য আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। অস্কার মঞ্চে টিম ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এদিন হলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি অস্কারে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে আমেরিকান সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ডার্ক কমেডি ধাঁচের রাজনৈতিক থ্রিলারটি নির্মাণের জন্য সেরা পরিচালক হয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সেরা প্রযোজক এবং সেরা রূপান্তরিত চিত্রনাট্যকার পুরস্কার দুটিও উঠেছে ৫৫ বছর বয়সী এই আমেরিকান নির্মাতার হাতে। 

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটিতে কর্তৃত্ববাদী মার্কিন শাসনের বিরুদ্ধে লড়াই করা বিপ্লবীদের গল্প রয়েছে, যারা আত্মগোপনে থাকলেও অতীত শেষ পর্যন্ত তাড়া করে ফিরে আসে। একজন সাবেক বিপ্লবীর মেয়ে অপহরণের ঘটনায় সবাই আবার হাতে হাত মেলায়। ছবিটিতে দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তা কর্নেল স্টিভেন জে. লকজো চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন শন পেন। এটি তার তৃতীয় অস্কার। অস্কারে নতুন চালু হওয়া সেরা কাস্টিং পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এছাড়া সেরা চলচ্চিত্র সম্পাদনা বিভাগের স্বীকৃতি এসেছে ছবিটির ঘরে। জেসি বাকলি ৯৮তম অস্কারের বিজয়ী তালিকা

সেরা চলচ্চিত্র
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যাডাম সোমনার, সারা মারফি ও পল টমাস অ্যান্ডারসন; ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

সেরা অভিনেতা
মাইকেল বি. জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী
জেসি বাকলি (হ্যামনেট)

সেরা পার্শ্ব অভিনেতা
শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যামি ম্যাডিগ্যান (ওয়েপন্স)

সেরা পরিচালক
পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা মৌলিক চিত্রনাট্য
সিনার্স (রায়ান কুগলার)

সেরা রূপান্তরিত চিত্রনাট্য
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
কেপপ ডিমন হান্টার্স (ম্যাগি ক্যাং, ক্রিস অ্যাপেলহান্স ও মিশেল এল.এম. ওয়াং)

সেরা আন্তর্জাতিক সিনেমা (অ-ইংরেজি ভাষা)
সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)

সেরা কাস্টিং
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস) অস্কার মঞ্চে সঞ্চালক কোনান ও’ব্রায়েন সেরা চিত্রগ্রহণ
সিনার্স (অটাম ডুরাল্ড আরকাপো)

সেরা কস্টিউম ডিজাইন
ফ্রাঙ্কেনস্টাইন (কেট হোলি)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য সিঙ্গারস (স্যাম অ্যা. ডেভিস ও জ্যাক পিয়াট), টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা (আলেকজান্ডার সিং ও নাতালি মুস্তাতা)

সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য গার্ল হু ক্রাইড পার্লস (ক্রিস লেভিস ও মাচেক স্টেরবোস্কি)

সেরা প্রামাণ্যচিত্র
মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন (ডেভিড বোরেনস্টাইন, পাভেল টালানকিন, হেলে ফাবের, আসবেয়েতা কারাসকোভা)

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
অল দ্য এম্পটি রুমস (জোশুয়া সেফটেল ও কোনাল জোন্স)

সেরা চলচ্চিত্র সম্পাদনা
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যান্ডি জার্গেনসেন)

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
ফ্রাঙ্কেনস্টাইন (মাইক হিল, জর্ডািন স্যামুযেল, ক্লায়োনা ফিউরি)

সেরা মৌলিক আবহ সংগীত
সিনার্স (লুদভিগ ইয়োরানসন)

সেরা মৌলিক গান
গোল্ডেন (কেপপ ডিমন হান্টার্স, কথা ও সুর: ইজেই, মার্ক সনেনব্লিক, জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও, টেডি পার্ক)

সেরা শিল্প নির্দেশনা
ফ্রাঙ্কেনস্টাইন (টামারা ডেভারেল, শেন ভিয়ু)

সেরা শব্দ
এফওয়ান (গ্যারেথ জন, আল নেলসন, গোয়েন্ডোলিন ইয়েটস হুইটল, গ্যারি অ্যা. রিজো, হুয়ান পেরালতা)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ (জো লেটেরি, রিচার্ড বেইনাম, এরিক সেইন্ডন, ড্যানিয়েল ব্যারেট) মাইকেল বি. জর্ডান সূত্র: ভ্যারাইটি

/এমএম/
সম্পর্কিত
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
রেকর্ড, চমক ও আপসেটে মোড়া অস্কার মনোনয়ন
রেকর্ড, চমক ও আপসেটে মোড়া অস্কার মনোনয়ন
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক