১০০ নতুন গান নিয়ে ঈদ উৎসব

বিনোদন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ২০:৫০আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২০:৫০

একশটি নতুন গান নিয়ে ঈদ উৎসবের আসর সাজিয়েছে জি-সিরিজ ও অগ্নিবীণা। সঙ্গে থাকছে ২৫টি নাটক এবং ১০টি পুরনো সিনেমা। এমন আয়োজন দেশের আর কোনও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের তালিকাতে পাওয়া যায়নি।

প্রতিষ্ঠান দুটির ঈদের শুরুটা হচ্ছে তাহসানের  ‘নিয়তি’ গান দিয়ে। এরপর রয়েছে এফএ সুমনের ‘ও আমার দিলের টুকরো’, সাদমান পাপ্পুর ‘আমি মানে তুমি-২’, ইমন খানের ‘আমার ভেঙে গেল ঘর’, কিশোর পলাশের ‘আজকে বন্ধুর গায়েহলুদ’, মাটির গান ‘তোরে চিনতে পরাণ পাখি’, তাবিজ ফারুকের রয়েছে ৯টি গান ‘আমার ভালবাসা’ এবং নীপা, মুন্না খানের ‘দূর প্রবাসে’, পথিক নবীর ‘নজর যখন ওইখানে পড়ে’, জিসান খান শুভর ‘আদ্যোপান্ত’, পার্থ বড়ুয়ার ‘সহজলভ্য নয়’, মিজানের ‘দ্বিধার দুয়ার’, পারভেজের ‘দিল জানে রে’, লেলিনের নতুন গান ‘এভাবে যায় কি বাঁচা’, সাদাতের ‘নিঠুর প্রিয়জন’, সাজুর ‘তোর দিলে কি একটু মায়া নাই’, জেনস সুমনের ‘কে যে কার’, তৌসিফের ‘ভুল’, সূচনা শৌলীর ‘যন্ত্রণা’, সালমার ‘জাত গেল জাত গেল’, অলোক চক্রবর্তীর ‘ভালবাসিয়া গেলা ভুলে’, কাজী কেএনআই-এর ‘জয়িতা’, ওয়াসিম পাগলার ‘ভালোবেসে কি পেলি’, রক টাউন ব্যান্ডের অ্যালবাম ‘বৃষ্টির গান’, জিমি শাহ-এর ‘অসমাপ্ত’, সুজিত মোস্তফার ‘এখন আমি’, সুকন্যার ‘আশা পূর্ণ হলো না’, জয়িতার  ‘যে রাতে মোড়’, নাবিলের ‘মাগো মা’, মোতাজ্জের হোসেনের ‘নারে না বন্ধু’, লায়লার ‘ওই চরণে দাসের যোগ্য নই’, বিউটির ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, আয়শা জেবিন দীপার ‘চাতক বাঁচে কেমনে’ এবং নাদিমের ‘কবে সাধুর চরণে’ প্রভৃতি। 

প্রযোজক নাজমুল হক ভুঁইয়া খালেদ বলেন, ‘প্রতিটি গান একেকটি আবেগের রঙতুলিতে আঁকা চিত্রকর্ম, যা শুধু শোনা নয়, অনুভব করার মতো।’

১৯ মার্চ থেকে জি-সিরিজের ঈদের আয়োজন শুরু হচ্ছে। গানের বাইরে এই আয়োজনের প্রথম নাটক হচ্ছে পথিক সাধন পরিচালিত ‘সাতদিন’। অভিনয় করেছেন খায়রুল বাসার ও রিয়া ঘোষ। ঈদের দিন থাকছে শিমুল শর্মা পরিচালিত ‘কাবজাব’। এ নাটকে অভিনয় করেছেন শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবনসহ অনেকে। ঈদের দ্বিতীয় দিন থাকছে সুব্রত কুমার সঞ্জীবের ‘বোবা কান্না’। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও মারিয়া মেহনতি।

ঈদের তৃতীয় দিনে থাকছে ২ নাটক। আহসান হাবিব আকিক পরিচালিত ‘চার নম্বর বউ’-তে মোশাররফ করিমের সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি। এছাড়া সুব্রত কুমার সঞ্জীব-এর ‘ফড়িয়া’। অভিনয়ে আছেন খায়রুল বাশার ও সাফা কবির। ঈদের চতুর্থ দিনে দেখতে পাবেন পথিক সাধন পরিচালিত ‘নিঃস্ব তুমি আমি’। নাটকে দেখা যাবে আরশ খান ও সামিরা খান মাহিকে। ঈদের পঞ্চম দিনে ফরহাদ আহমেদ ইশান পরিচালিত ‘বাতাসের ফুল’। অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল। ঈদের ষষ্ঠ দিনে সাইদুর ইমন পরিচালিত ‘সে কি আসবে না?’ নাটকে অভিনেতা হিসেবে রয়েছেন ইয়াশ রোহান, আইশা খান ও নাজিবা বাসার। সপ্তম দিনে আছেন স্যামুয়েল হকের গল্পে নির্মিত পথিক সাধনের আরেকটি বিশেষ নাটক ‘ইরার পদ্ম’। এতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। অষ্টম দিনে পথিক সাধনের নাটক ‘চাওয়া পাওয়া’। এতে অভিনয় করেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী।

এবারের ঈদে ১০টি সিনেমা রয়েছে এই ব্যানারে। সিনেমাগুলো হলো- আদম, স্বপ্নে দেখা রাজকন্যা, বরিশাইল্যা পরী, ব-কলমের ভালোবাসা, হৈমন্তির ইতিকথা, আমাদের বাউল, হরিজন, তুফান, মুনাফিক, সোনাই বন্ধু, রাজকন্যা, সম্রাট, বাদল ও বিজয়িণী সোনাভাণ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন