ঈদে নতুন চমক মাইক্রো-ড্রামা

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ২১:২৭আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৪:১৩

বাংলাদেশের বিনোদন অঙ্গনে নতুন সংযোজন ঘটছে এই ঈদে। নাটক, সিনেমার পাশাপাশি দর্শকরা এবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন মাইক্রো-ড্রামা’র মাধ্যমে।

মাইক্রো-ড্রামা হলো ছোট দৈর্ঘ্যের পর্বভিত্তিক ধারাবাহিক কনটেন্ট, যেখানে প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে। যা দেখতে হয় ভার্টিক্যাল মোডে। অল্প সময়ের মধ্যে দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং আকস্মিক মোড় তুলে ধরাই এর বৈশিষ্ট্য।

ছোট পর্ব ও সংক্ষিপ্ত সময়ের কারণে মাইক্রো-ড্রামা বিশেষভাবে মোবাইল ফোনে দেখার জন্য উপযোগী এবং বর্তমান ব্যস্ত জীবনে দর্শকদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বজুড়ে। তারই প্রতিচ্ছবি মিলতে যাচ্ছে এবারের ঈদে বাংলাদেশে।

ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রকাশ হবে তিনটি মাইক্রো-ড্রামা। বাংলায় ডাবিং করা এই সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘লাভ রিইউনিয়ন: দ্য ম্যারিড মাদার্স টেল’ (অসমাপ্ত সম্পর্ক), ‘ট্রু লাভ ইন ডিসগাইজ’ (ছদ্মবেশী ভালোবাসা) এবং ‘সুপ্রিম লর্ড’ (গোপন সম্রাট)। 

দীপ্ত প্রে-এর হেড অব ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম বলেন, ‘ডিজিটাল যুগে দর্শকদের কনটেন্ট দেখার অভ্যাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে মোবাইল-ফার্স্ট দর্শকদের মধ্যে স্বল্প দৈর্ঘ্যে গল্পভিত্তিক কনটেন্টের চাহিদা বাড়ছে। সেই পরিবর্তনকে সামনে রেখে আমরা মাইক্রো-ড্রামা ফিচার চালু করছি। এই উদ্যোগের মাধ্যমে দ্রুতগতির, আকর্ষণীয় ও সহজে উপভোগযোগ্য গল্প বলার একটি নতুন ধারা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে এটি নির্মাতা, ব্র্যান্ড এবং দর্শকদের জন্য নতুন ধরনের কনটেন্ট অভিজ্ঞতা ও সহযোগিতার সুযোগ তৈরি করবে।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ