দীর্ঘ অভিনয় জীবনে টেলিভিশন নাটকের বাইরে মঞ্চেও দারুণ প্রশংসিত অভিনেত্রী বন্যা মির্জা। এবার দেশের সীমানা পেরিয়ে সেই মঞ্চের নতুন অভিজ্ঞতা করে নিতে যাচ্ছেন এই অভিনেত্রী।
বন্যা মির্জা প্রথমবারের মতো নিউ ইয়র্কের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। তার অভিনীত নতুন নাটক ‘নেমেসিস’ মঞ্চস্থ হতে যাচ্ছে নিউ ইয়র্কের জ্যামাইকায়।
শনিবার (৫ সেপ্টেম্বর) ‘নেমেসিস’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই দিনে নাটকটির দুটি শো থাকবে। প্রথম প্রদর্শনী বিকাল ৫টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়। নাটকটি লিখেছেন মাসুম রেজা। নির্দেশনা দিচ্ছেন খায়রুল ইসলাম পাখি। এটি প্রযোজনা করছে থিয়েটার ৭১।
নিউ ইয়র্কের মঞ্চে প্রথমবার অভিনয় করতে যাওয়ার বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত বন্যা মির্জা। তার কাছে বিষয়টি শুধু নতুন একটি মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা নয়; বরং বাংলা ভাষার নাটককে প্রবাসের মাটিতে দর্শকের সামনে তুলে ধরারও একটি সুযোগ।
বন্যা মির্জা বলেন, ‘প্রথমত ভালো লাগছে এজন্য যে আমরা একটি নাটক নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক বেশি ভালো লাগার। কেননা, এটি মঞ্চনাটক। মঞ্চে অভিনয়ের অন্যরকম আনন্দ কাজ করে।’

ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ






