এভারেস্ট জয় করতে চান শরীফুল রাজ

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০২৬, ১৪:৫৪আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৭:৪৭

বাংলা সিনেমার অন্য কোনও তারকা এর আগে কখনও এভারেস্ট জয় করেছেন কিংবা সে পথে পা বাড়াবার স্বপ্ন দেখেছেন, এমনটা শোনা যায়নি। তবে সম্প্রতি চিত্রনায়ক শরীফুল রাজ জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে হাজির হয়ে বলেছেন, এভারেস্ট জয় করার স্বপ্ন তার দীর্ঘদিনের।

সে জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন। সব কিছু ঠিক থাকলে এক বছরের মধ্যে এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি। 

মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার (২৮ মার্চ) রাত ৯টায় প্রচার হবে রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খান ও শরীফুল রাজ একই দিন যেহেতু মেগাস্টার শাকিব খানের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে রাজ বলেছেন, ‘‘আমি এই মানুষটিকে খুব ভালোবাসি। তিনি ভীষণ কুল। মনে পড়ে, শৈশবে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। কখনও গ্রুপ নিয়ে যেতাম, আবার কখনও একাও সিনেমা দেখতে যেতাম। সিনেমা দেখার জন্য বাসা থেকে প্রচুর উত্তম-মধ্যমও খেয়েছি। সে সময় শাকিব খান অভিনীত ‘মরণ নিশান’ সিনেমা হলে দেখেছিলাম। আমাদের বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। আমার মনে হয় অনেক বড় মনের মানুষ না হলে অনেক বড় সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানকে যতটুকু আমি কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।’’

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

বলা দরকার, এবারের ঈদে মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকে ছবিটির রিভিউ বেশ পজিটিভ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’