সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’

বিনোদন ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১৭:৩০আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৭:৩৯

বলিউড তারকা সালমান খানের সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্তরা। চোখেমুখে ক্লান্তির ছাপ, ওজন কমে যাওয়া ও দুর্বল দেখানো ছবি ও ভিডিওগুলো দেখলে সত্যিই মনে হবে সালমান ভালো নেই। এবার সেই বিষয়ে নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা।

মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সালমানের উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, অভিনেতা গুরুতর অসুস্থ। তবে সালমান নিজেই সেই গুঞ্জনে ইতি টানার চেষ্টা করেছেন। তবে, তা ভক্তদের কতটা আশ্বস্ত করবে তা এখনই বলা যাচ্ছে না।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে অভিনেতা লেখেন, ‘যারা আমার স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত, তাদের বলছি—আমি ভালো আছি।’ তাঁর এই বার্তার পরই ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এর আগে সালমানের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে তাঁর পুরনো ট্রাইজেমিনাল নিউরালজিয়া-র সমস্যার কথা নতুন করে আলোচনায় আসে। তবে সাম্প্রতিক অসুস্থতা নিয়ে অভিনেতা বা তাঁর টিমের পক্ষ থেকে গুরুতর কোনো রোগের কথা জানানো হয়নি।

৬০ বছর বয়সী সালমান বর্তমানে তাঁর নতুন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে তাঁর আরেকটি ছবির কাজও চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’