অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক
২০ জুলাই ২০২৬, ২০:৩০আপডেট : ২০ জুলাই ২০২৬, ২০:৩০

চলতি বছরের শুরুতেই প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তাঁর সেই সিদ্ধান্তে মন খারাপ হয়েছিল অসংখ্য ভক্তের। তবে সেই অবসর বেশি দিন স্থায়ী হলো না। ফের প্লেব্যাক গানে ফিরছেন জনপ্রিয় এই গায়ক।

বিশাল ভাট পরিচালিত ‘আওয়ারাপন ২’-এর ‘ইয়ে আওয়ারাপন’ গানের মাধ্যমে প্লেব্যাক গানে প্রত্যাবর্তন হচ্ছে অরিজিতের। এই গানের হাত ধরে দীর্ঘদিন পর ফের বিশাল ভাটের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

‘আওয়ারাপন ২’-এর প্রথম গান হিসেবে ২১ জুলাই মুক্তি পাওয়ার কথা ‘ইয়ে আওয়ারাপন’-এর। গানটির সুর করেছেন আমাল মালিক এবং কথা লিখেছেন রশ্মি বিরাগ।

ছবিতে ইমরান হাশমির অভিনীত শিবম পণ্ডিত চরিত্রের আবেগঘন যাত্রাকে তুলে ধরবে গানটি। নির্মাতাদের মতে, চরিত্রটির আবেগ ও মানসিক টানাপোড়েনের সঙ্গে অরিজিতের কণ্ঠই সবচেয়ে ভালোভাবে মানানসই।

বিশাল ভাটের সঙ্গে অরিজিৎ সিংয়ের দীর্ঘদিনের সঙ্গীত-সহযোগিতা রয়েছে। ‘মার্ডার ২’ ছবির ‘ফির মোহাব্বত’ থেকে শুরু করে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুসকুরানে’, ‘খামোশিয়াঁ’-এর টাইটেল ট্র্যাক, ‘হামারি আধুরি কাহানি’র টাইটেল গান এবং ‘জালেবি’র ‘পাল’—একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তাঁরা।

চলতি বছরের জানুয়ারিতে প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়ে অরিজিৎ জানিয়েছিলেন, নতুন কোনো প্লেব্যাক গানের দায়িত্ব নেবেন না। তবে সংগীতের অন্য ধারায় কাজ চালিয়ে যাবেন তিনি। সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই ‘ইয়ে আওয়ারাপন’-এর মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় সুখবর।

ইমরান হাশমি ও দিশা পাটানিকে নিয়ে তৈরি ‘আওয়ারাপন ২’ পরিচালনা করেছেন নীতিন কক্কর। ছবিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত খোলি ও অতুল কুমার। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত