বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। আগামী ১ নভেম্বর (রবিবার) থেকে বিটিভিতে প্রচার শুরু হবে এটি। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
তানভীর আহমেদ খানের প্রযোজনায় এটি উপস্থাপনা করবেন ফেরদৌসী আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের প্রথম পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে নিয়ে। তার দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা, কর্মময় পথচলা ও অর্জনের নানা দিক উঠে আসবে এই পর্বে।
নিজের মেধা, শ্রম, সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে যারা জীবনে প্রতিষ্ঠা অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছেন, তাদের সাফল্যের পেছনের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে অনুষ্ঠানটি।
কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন ‘গেম অব থ্রোনস’ তারকা, কী ঘটেছিল সেই রাতে