১৬ বছর পর ফেরা

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ১৯:১০আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৯:১০

দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও নাটক লেখায় ফিরে এলেন এক সময়ের আলোচিত নাট্যকার অনিকেত। বৈশাখী টিভির জন্য লেখা এ নাটকটির নাম ‘কিচেন পলিটিক্স’।

বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। অভিনয় করেছেন- দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু,শাহজাদা সম্রাটসহ অনেকে। 

৪ এপ্রিল থেকে বৈশাখী টিভিতে সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।

বলা দরকার, অনিকেত আমেরিকা থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে ক্রিয়েটিভ রাইটিংয়ের ওপর স্টাডি করে ২০০১ সালে বাংলাদেশে ফিরে টেলিভিশনে নাটক লেখা শুরু করেন। তার লেখা প্রথম সিঙ্গেল নাটক ‘মন কি যে চায়’। প্রথম নাটক দিয়েই তিনি মিডিয়ায় একজন নতুন ধারার নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন। এরপর থেকেই তিনি একের পর এক সিঙ্গেল নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক লিখতে থাকেন। ‘কিচেন পলিটিক্স’-এর একটি দৃশ্য ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি অসংখ্য নাটক রচনা করেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা একক নাটকগুলো হলো- মন কি যে চায়, ট্রায়াঙ্গেল, জলজোসনা, আমি রবো নীরবে,  ট্রুলি ডিপলি মেডলি, ট্রানজিশন গার্ল, ফান উইথ ম্যাডাম ইংগা, সুনিশ্চিত সীমান্তে, পথে যেতে যেতে, লাইফ, ফ্রেন্ডশিপ, দি ইনফরমেশন, প্রথম প্রহর উল্লেখযোগ্য।

অনিকেতের লেখা জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর মধ্যে- প্রাইভেট ইনভেস্টিগেটর, সোসাইটি, হাই টেনশন, কাছে দূরে, স্বপ্নচূড়া, মনকরা, রান, দি বিচ ক্লাব অন্যতম।

২০১০ সাল থেকে নাটক লেখা বন্ধ করে ব্যবসা শুরু করেন অনিকেত।

নতুন নাটকের গল্প সম্পর্কে জানতে চাইলে নাট্যকার অনিকেত বলেন, ‘‘একটি একান্নবর্তী পরিবারকে ঘিরেই গড়ে উঠেছে ‘কিচেন পলিটিক্স’ নাটকের কাহিনি। এটি মূলত একটি সামাজিক স্যাটায়ার গল্প। গল্পের বাবা একজন আদর্শবান রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। তার তিন ছেলে, স্ত্রী এবং দুই ছেলের বউকে নিয়ে বাড়িতে বসবাস করেন। এই পরিবারের গল্প নিয়ে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।’’ ‘কিচেন পলিটিক্স’-এর শিল্পীরা

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’