দীপিকায় মুগ্ধ স্যামুয়েল এল জ্যাকসন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ এপ্রিল ২০১৬, ১৭:২৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৭:৩২

দীপিকা ও স্যামুয়েল হলিউডের ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেইজ’-এর শ্যুটিংয়ে ব্যস্ত থাকা বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের প্রশংসায় মাতলেন অ্যাভেঞ্জার্স সিরিজের ছবি ‘নিক ফিউরি’র তারকা স্যামুয়েল এল জ্যাকসন।
কেবল তাই নয়, দুই তারকাই একে অপরের সঙ্গে পরিচিত হতে পেরে পুলকিত হয়েছেন।
‘ট্রিপল এক্স:দ্য রিটার্ন অব জ্যান্ডার কেইজ’ ছবির শ্যুটিংয়ের জন্য বর্তমানে কানাডায় আছেন দীপিকা। একই ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে স্যামুয়েলকে। বৃহস্পতিবারই প্রথমবারের মতো একে অপরের সঙ্গে পরিচিত হন তারা। আর এর পর ইন্সটগ্রামে দুজনের একটি ছবি শেয়ার করেন স্যামুয়েল।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘মাত্রই দ্য মোস্ট বিউটিফুল দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা হল। এক কথায় তিনি অসাধারণ!’
ছবিটি টুইটারেও শেয়ার করেছেন স্যামুয়েল। জবাবে পাল্টা টুইট করেছেন দীপিকা। তিনি লিখেছেন, ‘এতটা সৌজন্য দেখানোর জন্য ধন্যবাদ। আপনার সঙ্গে দেখা হওয়াটা খুব আনন্দের।’
‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মধ্য দিয়েই হলিউডে আত্মপ্রকাশ করছেন দীপিকা। ছবিতে ৪৮ বছর বয়সী ভিন ডিজেলের পাশাপাশি নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে কসরত চালিয়ে যাচ্ছেন ৩০ বছর বয়সী এ বলিউড তারকা।
‘ত্রিপল এক্স’ সিরিজের তৃতীয় এ ছবিটিতে ভিন ডিজেল, দীপিকা ও স্যামুয়েল ছাড়াও অভিনয় করছেন নিনা দোবরেভ, রুবি রোজ,জেট লি এবং টনি জা। ছবিটি ২০১৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন