বড়পর্দা পেরিয়ে এবার চরকিতে ‘দম’

বিনোদন ডেস্ক
১৩ মে ২০২৬, ১৪:৪৩আপডেট : ১৫ মে ২০২৬, ১৪:৫৩

দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি-এ মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা দম। চরকি জানিয়েছে, ২১ মে থেকে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।

চরকি কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, ২০ মে রাত ১২টার পর থেকেই দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হয়। প্রথম সপ্তাহে ৭টি হলে চলার পর দর্শক চাহিদায় পরের সপ্তাহে হল সংখ্যা বেড়ে ৫০-এ পৌঁছায়। এক কথায় দেশে ও বিদেশে দর্শকদের চলচ্চিত্রটির প্রতি আগ্রহী করে তুলতে পেরেছিলেন নির্মাতা রেদওয়ান রনি।

তিনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করি দেশ-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আশা করছি সবার ঈদ হবে দমদার।”

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমাটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’