‘মালিক’-এর ডাকে অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ

বিনোদন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৪:০৭আপডেট : ১১ জুন ২০২৬, ১৫:২৮

অস্ট্রেলিয়ায় জমকালো প্রিমিয়ারের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করছে ঈদে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘মালিক’। আর এই বিশেষ আয়োজনে অংশ নিতে ঢাকা ছাড়ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আগামী ১২ জুন মেলবোর্ন ও সিডনির উদ্দেশ্যে তাঁর দেশ ছাড়ার কথা রয়েছে।

আয়োজক সংস্থা ‘বংগোজ ফিল্মস’ সূত্রে জানা গেছে, আগামী ১৩ ও ১৪ জুন সিডনির বিখ্যাত ‘হোইটস ব্যাংকস্টাউন’ সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীগুলোতে আরিফিন শুভ নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে রূপালি পর্দায় ‘মালিক’ উপভোগ করবেন। শুধু সিডনিতেই নয়, মেলবোর্ন এবং অ্যাডিলেডেও ছবিটির বিশেষ কিছু প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে দর্শকদের সাথে সরাসরি আলাপচারিতায় অংশ নেবেন এই তারকা।

ইতিমধ্যেই এক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিদের আমন্ত্রণ জানিয়েছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া, আপনাদের আরিফিন শুভ আসছি আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে, আমার নতুন ছবি ‘মালিক’ নিয়ে।’ সিডনির প্রিমিয়ারে দর্শকদের উপস্থিতি ও উদ্দীপনা আশাব্যঞ্জক হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির নিয়মিত প্রদর্শনী চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। একই সাথে সবাইকে পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানান এই অভিনেতা।

উল্লেখ্য, ঈদের দিন মুক্তির পর থেকেই দেশের সিনেমা হলগুলোতে বেশ ইতিবাচক সাড়া ফেলছে ‘মালিক’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে এর দর্শকপ্রিয়তা আরও বেড়েছে, যার ফলে রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরের একক সিনেমা হলগুলোতে (সিঙ্গেল স্ক্রিন) নতুন করে শোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেশের মাটিতে সাফল্যের ধারা বজায় রেখে এবার বিদেশের মাটিতেও প্রবাসী দর্শকদের মন জয় করতে প্রস্তুত ‘মালিক’ ও আরিফিন শুভ।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?
হন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?
‘মালিক’-এর ডাকে অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ
‘মালিক’-এর ডাকে অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ
বিশ্ব ফুটবলের রঙে মাতালেন বাংলাদেশের মডেলরা
বিশ্ব ফুটবলের রঙে মাতালেন বাংলাদেশের মডেলরা
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’
ফিফা ওয়ার্ল্ডকাপ অ্যালবাম: ইলেকট্রো-পপ আর পানসে হিপ-হপ টিউনসের এক জগাখিচুড়ি
রিভিউফিফা ওয়ার্ল্ডকাপ অ্যালবাম: ইলেকট্রো-পপ আর পানসে হিপ-হপ টিউনসের এক জগাখিচুড়ি