হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন

বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০২৬, ০৮:৩০আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:৩০

সাম্প্রতিক সময়ে বড় কোনো বক্স অফিস হিট নেই। তবে সম্পত্তি কেনার ক্ষেত্রে যেন একের পর এক বাজি ধরেই চলেছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। এবার মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা ওয়েস্ট এলাকায় ৮৪ কোটি রুপিতে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ১ হাজার ১৭.৬০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই সম্পত্তিতে রয়েছে একটি বাংলো ও একটি আউটহাউস। সম্পত্তিটির নিবন্ধন হয়েছে ১৪ জুলাই। বাংলোটির নির্মিত এলাকা প্রায় ১৯৩.১২ বর্গমিটার এবং আউটহাউসের আয়তন প্রায় ৩১.৫০ বর্গমিটার। এই সম্পত্তি কিনতে স্ট্যাম্প ডিউটি হিসেবে ৫ কোটি ৪ লাখ রুপি দিয়েছেন জন।

সেন্ট মার্টিন রোডে অবস্থিত এই ফ্রিহোল্ড সম্পত্তি মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকায়। বান্দ্রায় স্বতন্ত্র বাংলোর সংখ্যা কমে আসায় এ ধরনের সম্পত্তির দামও ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের ভাষায়, এমন বিরল ও বিলাসবহুল বাড়িকে ‘ট্রফি হোম’ বলা হয়।

এটি জন আব্রাহামের প্রথম বড় রিয়েল এস্টেট বিনিয়োগ নয়। ২০২৩ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের খার এলাকায় ৭০ কোটি ৮৩ লাখ রুপিতে একটি বাংলো কিনেছিলেন তিনি। ৭ হাজার ৭২২ বর্গফুট জমির ওপর নির্মিত ওই বাংলোর আয়তন ৫ হাজার ৪১৬ বর্গফুট। সেই সম্পত্তির জন্য স্ট্যাম্প ডিউটি হিসেবে ৪ কোটি ২৪ লাখ রুপি দিয়েছিলেন অভিনেতা।

অন্যদিকে, অভিনয় ক্যারিয়ারে এখন বড় বাণিজ্যিক সাফল্যের অপেক্ষায় রয়েছেন জন। ‘পাঠান’-এ খলনায়ক চরিত্রে ব্যাপক সাড়া পেলেও পরবর্তী সময়ে অভিনীত সিনেমাগুলো আগের মতো বক্স অফিসে বড় সাফল্য পায়নি। ফলে একসময় বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অ্যাকশন তারকা হিসেবে পরিচিত এই অভিনেতার ক্যারিয়ারে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

সেই প্রত্যাবর্তনের অন্যতম ভরসা হতে পারে ‘ফোর্স ৩’। ছবিতে আবারও এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। ভাভ ধুলিয়ার পরিচালনায় ছবিতে আরও অভিনয় করছেন হর্ষবর্ধন রানে ও তানিয়া মানিকতলা। ‘ফোর্স ৩’ আগামী বছরের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

অর্থাৎ, সিনেমায় বড় হিটের অপেক্ষা থাকলেও ব্যক্তিগত সম্পদ ও বিনিয়োগের দিক থেকে জন আব্রাহামের অবস্থান যে যথেষ্ট শক্তিশালী, ৮৪ কোটি রুপির এই বাংলো কেনাই তার প্রমাণ।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন