খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’

বিনোদন রিপোর্ট
২১ জুলাই ২০২৬, ১৮:৩০আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৮:৩০

বাংলাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলমের জীবন, সংগীতচর্চা ও শিল্পীসত্তাকে উপজীব্য করে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে তুলে ধরা হয়েছে তাঁর দীর্ঘ সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, সংগ্রাম, সাফল্য এবং ব্যক্তিজীবনের অজানা কিছু গল্প।

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মিত এই প্রামাণ্যচিত্রে খুরশীদ আলমের সংগীতজীবনের বিভিন্ন দিকের পাশাপাশি তাঁর স্মৃতিচারণ, শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদান তুলে ধরা হয়েছে। একজন শিল্পী হিসেবে তাঁর পথচলা, দর্শন এবং সংগীতের প্রতি আজীবন নিবেদনও উঠে এসেছে প্রামাণ্যচিত্রটিতে।

নির্মাতার প্রত্যাশা, দেশের সংগীতপ্রেমী দর্শকদের জন্য ‘হৃদয়ে কী সুর বাজে’ হবে খুরশীদ আলমকে নতুনভাবে জানার এবং তাঁর বর্ণাঢ্য জীবন ও সংগীতযাত্রার নানা অজানা অধ্যায় আবিষ্কারের একটি বিশেষ আয়োজন।

আগামী ১ আগস্ট খুরশীদ আলম ৮১ বছরে পদার্পণ করবেন। তাঁর জন্মদিন উপলক্ষে সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রামাণ্যচিত্রটি।

উল্লেখ্য, মো. খুরশীদ আলম বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম বরেণ্য কণ্ঠশিল্পী। ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। তিন শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাকের পাশাপাশি আধুনিক, লোক, দেশাত্মবোধক ও আধ্যাত্মিক গানেও তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘চুমকি চলেছে একা পথে’, ‘পাখির বাসার মতো দুটি চোখ’, ‘নাচ আমার ময়না তুই’ এবং ‘মা আমার সাধ না মিটিল’সহ তাঁর গাওয়া বহু গান আজও শ্রোতাদের হৃদয়ে সমান আবেদন নিয়ে বেঁচে আছে। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত