‘তরুণ’ ইরফান খানকে খুঁজছেন ফারুকী!

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৬:৪৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৭:০৫

ইরফান ও ফারুকী আগেই জানা গিয়েছিল, নির্মাতা মোস্তফা সরয়ার ফরুকীর ‘ডুব’ ছবির কেন্দ্রীয় চরিত্র বলিউড অভিনেতা ইরফান খান। ২৫ দিন হলো এ অভিনেতা এখন বাংলাদেশে। ছবিটির কাজ করছেন তিনি। তবে এতেই সন্তুষ্ট নন ফারুকী! এবার এ পরিচালকের দরকার ‘তরুণ’ ইরফান খানকে!
আর এ জন্য এখন ঘোষণা দিয়ে খোঁজা হচ্ছে তাকে।
বিষয়টি হলো, ইরফান খানের তরুণ বয়স তুলে ধরা দরকার ছবিতে। তাই এবার ইরফানের মতো দেখতে তরুণকে খোঁজা হচ্ছে।
ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবির প্রয়োজনে তরুণ বয়সটা দরকার এ অভিনেতার। তাই আমরা ২৫ থেকে ৩০ বয়সের মধ্যে এমন একজনকে খুঁজছি, যার চেহারা ইরফান খানের সঙ্গে মিলবে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আমরা খুঁজে দেখব কাউকে পাওয়া যায় কিনা। আগ্রহীরা ছবিসহ [email protected]ঠিকানায় মেইল পাঠাতে পারবেন।’
১৬ মার্চ বলিউড অভিনেতা ইরফান ‘ডুব’ ছবির জন্য ঢাকায় আসেন। এর ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’।
‘মৃত্যু’ একটি পরিবারের সবাইকে এক করে- ‘ডুব’ ছবির গল্প ধরন এমন। ছবিটিতে ইরফান খানের বিপরীতে থাকছেন নুসরাত ইমরোজ তিশা। এতে আরও অভিনয় করবেন ভারতের পার্নো মিত্র, বাংলাদেশের রোকেয়া প্রাচী ও নাদের চৌধুরী প্রমুখ। ‘ডুব’ এর সহ-প্রযোজক হিসেবে থাকছেন ইরফান খান। আর প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। ‘ডুব’ ছবির মহরতে। ছবি: সাজ্জাদ হোসেন

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন