থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?

বিনোদন ডেস্ক 
২৪ জুলাই ২০২৬, ১৫:১১আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৫:১১

সাত মাস পেছানোর পর অবশেষে গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নায়গন’।

এটি রাজনীতিতে যোগ দেওয়ার আগে প্রধান অভিনেতা হিসেবে থালাপতির শেষ সিনেমা। তাই সিনেমাটি ঘিরে তার ভক্তদের শুরু থেকেই নজিরবিহীন উচ্ছ্বাস দেখা যায়।

সিনেমাটি মুক্তির দিন সেই উচ্ছ্বাসের প্রতিফলন মিলেছে প্রথম দিনের আয়েও।

বিশ্বজুড়ে ৭৮.২৭ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করেছে থালাপতির ছবি । বাণিজ্য বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অ্যাকশনধর্মী এই ছবিটি মুক্তির প্রথম সপ্তাহের জন্য অগ্রিম বুকিং থেকেই ৫০ কোটির বেশি রুপি আয় করেছে। যার মধ্যে প্রথম দিনের বুকিং থেকেই এসেছে প্রায় ৩০ কোটি রুপি।

ভারতে ছবিটির প্রদর্শনীর সংখ্যা ১৩ হাজারের বেশি। সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এ ছবিতে থালাপতি অভিনয় করেছেন ভেত্রি কোন্ডান নামের এক সাবেক পুলিশ কর্মকর্তার চরিত্রে।

বলিউড অভিনেতা ববি দেওল অভিনয় করেছেন খলনায়ক জন হিমলার চরিত্রে, যিনি ভারতে নৈরাজ্য সৃষ্টি করতে আসেন। এরপরই শুরু হয় বিজয় ও ববি দেওলের মুখোমুখি লড়াইকে ঘিরে ছবির মূল সংঘাত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এনআই/
সম্পর্কিত
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর যেভাবে ধরা পড়লো দম্পতি
ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর যেভাবে ধরা পড়লো দম্পতি
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু