অসুস্থতায় ৯ মাস, অবশেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৬, ১৬:৪৫ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৪৫

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। শ্যুটিংয়ের সময় ধারণকৃত কিছু ছবি পোস্ট করে নির্মাতা লেখেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’ (তানিয়া বৃষ্টি, তোমাকে আবারও স্বাগত)।

তানিয়া বৃষ্টির নাটকের কাজ শেষ করেছেন বলেও জানান তিনি। এ নাটকে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদারসহ আরও অনেকে।

‘অংশীদার’ নাটকের স্থিরচিত্র

গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি।  সে সময় জানালেন, আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি।

মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল তানিয়া বৃষ্টির। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়েও যেতে হয় তাকে। সেখানে আরও একটি অস্ত্রোপচার হয়। দীর্ঘ চিকিৎসা, বিশ্রাম ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে।

/এনআই/
সম্পর্কিত
এআই দিয়ে মাইক্রোড্রামা তৈরির পরিকল্পনা, উদ্বিগ্ন অভিনেতা-কলাকুশলীরা
এআই দিয়ে মাইক্রোড্রামা তৈরির পরিকল্পনা, উদ্বিগ্ন অভিনেতা-কলাকুশলীরা
অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল
অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির, সঙ্গে সাঈদা শম্পা
প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির, সঙ্গে সাঈদা শম্পা
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
নতুন বিতর্কে সারা আলি খান, ক্ষমা চাইতে বললেন ধর্মগুরু
নতুন বিতর্কে সারা আলি খান, ক্ষমা চাইতে বললেন ধর্মগুরু
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’-খ্যাত কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’-খ্যাত কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই