যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৪ আগস্ট ২০২৬, ০৮:৩০আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪৩

বলিউডে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিনেতা গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা। ‘হিরো কি হরোরিন’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। রোমান্স, ভৌতিক আবহ ও হাস্যরসের মিশেলে তৈরি সিনেমাটি আগামী বছরের ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমায় যশবর্ধনের বিপরীতে থাকছেন ‘লাপাতা লেডিজ’খ্যাত অভিনেত্রী নিতানশি গোয়েল। সিনেমাটিতে আরও অভিনয় করছেন জেমি লিভার, চাঙ্কি পান্ডে, ব্রিজেন্দ্র কালা ও সিমরাত কৌর রন্ধাওয়া।

তবে যশবর্ধনের অভিষেকের সবচেয়ে চমকপ্রদ দিক হলো, একই সিনেমায় অভিনয় করছেন তার মা সুনিতা আহুজাও। পর্দায় তাকে দেখা যাবে যশবর্ধনের মায়ের চরিত্রে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুনিতা জানিয়েছেন, ছেলের সিনেমায় তার মায়ের ভূমিকাতেই অভিনয় করছেন তিনি। তার মতে, বলিউডে মা-ছেলের একসঙ্গে এমন অভিষেকের ঘটনা সম্ভবত বিরল।

‘হিরো কি হরোরিন’ পরিচালনা করছেন সাজিদ খান। সিনেমাটি প্রযোজনা করছেন শোভা কাপুর, একতা আর কাপুর ও অমর বুতালা। জয় হো মিডিয়া ভেঞ্চার্সের সহযোগিতায় নির্মিত সিনেমাটি উপস্থাপন করছে বালাজি টেলিফিল্মস।

নাম থেকেই বোঝা যাচ্ছে, সিনেমাটিতে শুধু প্রেমের গল্প থাকছে না। রোমান্সের সঙ্গে থাকছে ভৌতিক ও অতিপ্রাকৃত ঘটনা, পাশাপাশি কমেডিও। ফলে যশবর্ধনের প্রথম সিনেমা একেবারে প্রচলিত রোমান্টিক ছবি হচ্ছে না।

গোবিন্দর ছেলে হিসেবে যশবর্ধনকে নিয়ে বলিউডে আগ্রহ আগে থেকেই ছিল। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল অভিষেক সিনেমার ঘোষণা। তার ওপর বিপরীতে নিতানশি গোয়েল এবং একই ছবিতে মা সুনিতার উপস্থিতি—সব মিলিয়ে ‘হিরো কি হরোরিন’ মুক্তির আগেই আলোচনায় চলে এসেছে।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা যাবে যশবর্ধনের প্রথম সিনেমা। এখন দেখার বিষয়, বাবার পরিচিতির বাইরে গিয়ে নিজের অভিনয় দিয়ে দর্শকদের কতটা মন জয় করতে পারেন তিনি।

/এম/ 
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
অভিনয়ে ফিরছেন মেগান?
অভিনয়ে ফিরছেন মেগান?
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের