নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা

বিনোদন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪

দর্শকের কাছে রোমান্টিক নায়িকা হিসেবেই পরিচিত জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয় জীবনে বিভিন্ন নায়কের বিপরীতে রোমান্টিক চরিত্রে অভিনয় করে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। এবার সেই পরিচিত গণ্ডি ভেঙে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী। 

পূর্ণিমা জানান, দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও কখনও নেগেটিভ চরিত্রে কাজ করার সুযোগ পাননি তিনি।

গগণমাধ্যমে এক প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, ‘নতুন কোনও চরিত্র পেলে সিনেমায় কাজ করবো। এখন অনেক সিনেমা বা ওটিটিতে নায়িকারা নেতিবাচক চরিত্র বা ভিন্ন কিছু নিয়েই দর্শকের সামনে আসছেন। আমিও সুন্দরী নায়িকা, পরিপাটি ইমেজ এসবের বাইরে কোনও চরিত্র চাই।’ 

তিনি আরও বলেন, ‘আমার নেতিবাচক সেই চরিত্র দেখে দর্শকের যেন সেই চরিত্রের প্রতি ঘৃণা হয়। আমাকে নিয়ে এ ধরনের চরিত্র কেউ চিন্তা করেনি আজ পর্যন্ত।’ 

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা।

তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো— ‘মনের মাঝে তুমি’, ‘যোদ্ধা’, ‘হৃদয়ের কথা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘মনের সাথে যুদ্ধ’, ও ‘সুলতান’।

এদিকে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ শিরোনামর দুটি সিনেমা দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। 

/এনআই/এসটি/ 
সম্পর্কিত
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
‘নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ’
‘নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের চমক, নেটদুনিয়ায় ঝড়
‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের চমক, নেটদুনিয়ায় ঝড়
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ
তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান, সঙ্গে এস আই সুমন
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান, সঙ্গে এস আই সুমন
‘ভায়োলেন্স‘ সিনেমার বিপক্ষে রাধিকা, নতুন সিদ্ধান্ত নায়িকার
‘ভায়োলেন্স‘ সিনেমার বিপক্ষে রাধিকা, নতুন সিদ্ধান্ত নায়িকার