প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস বিজয় সেতুপতির

বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪

দক্ষিণী সিনেন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে বলিউডের হাত ধরে বছর কয়েক আগেই প্যান ইন্ডিয়া সিনেমহলে পা রেখেছেন বিজয় সেতুপতি। পর্দায় কখনও খলচরিত্রে নজর কেড়েছেন, আবার কখনওবা তিনি হয়েছেন আমজনতার প্রতিনিধি।

এবার আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন দক্ষিণী এ তারকা।

দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে, নিউ ইয়র্কে আয়োজিত ৫৪তম আন্তর্জাতিক এমি পুরস্কারের লাল গালিচায় যোগ দেবেন বিজয়। তখন থেকেই উন্মাদনায় ফুটছেন তার আসমুদ্রহিমাচলের অনুরাগীরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ।

সোনালি সুতোয় কারুকাজ করা কালো স্যুট পরে আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে লাইমলাইট কেড়ে নিলেন ভারতীয় তারকা। তবে এ দিন শুধু বিশেষ অতিথি হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দিলেন বিজয়।

এমির মঞ্চে প্রথম হাজিরাতেই তাকে দেখা গেলো উপস্থাপকের ভূমিকায়।

২৩ নভেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনের হিলটন মিডটাউন হোটেলে বসেছিল আন্তর্জাতিক এমি পুরস্কারের অনুষ্ঠান। সেখানেই কনস্ট্যান্স জিমার, সেলিয়া ইমরি, জে ফারোহ, গাস কেনওয়ার্থি, সোফি শার্লট, রবি জিকে এবং ডেভিড জাসলাভদের পাশাপাশি পুরস্কার প্রদানকারীদের তালিকায় জায়গা করে নেন বিজয় সেতুপতি।

এর আগে অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া ‘প্রাইমটাইম এমি’র মঞ্চে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন, তবে আন্তর্জাতিক এমি পুরস্কারের অনুষ্ঠানে ভূ-ভারতের প্রথম প্রতিনিধি হিসেবে নজর কাড়লেন দক্ষিণী তারকা বিজয়।

/এনআই/আইএএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস বিজয় সেতুপতির
প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস বিজয় সেতুপতির
বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন কারা
বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন কারা
শতাধিক মানুষের সাক্ষাৎকারে টেলর সুইফটের বিরুদ্ধে ‘অন্যকে হেয় করার’ অভিযোগ
শতাধিক মানুষের সাক্ষাৎকারে টেলর সুইফটের বিরুদ্ধে ‘অন্যকে হেয় করার’ অভিযোগ
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলন,  ‘রামায়ণ’র কথা তুলে ধরলেন মোদি
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলন,  ‘রামায়ণ’র কথা তুলে ধরলেন মোদি
গায়ক, বংশীবাদক, অভিনেতা—বারী সিদ্দিকী সম্পর্কে ৫ তথ্য
গায়ক, বংশীবাদক, অভিনেতা—বারী সিদ্দিকী সম্পর্কে ৫ তথ্য