নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলন,  ‘রামায়ণ’র কথা তুলে ধরলেন মোদি

বিনোদন ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ২০:০৫ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০:০৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (২৩ নভেম্বর) নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পরিচালক নীতেশ তিওয়ারির সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর প্রসঙ্গ তুলে ধরেন। ভারত ও নেপালের সাংস্কৃতিক সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, চলচ্চিত্র ও প্রযুক্তির মাধ্যমে রামায়ণের কাহিনি নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে।

এ সময় তরুণ নির্মাতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র ও প্রযুক্তির মাধ্যমে রামায়ণের কাহিনি তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা চাই, ভারত ও নেপালের তরুণ নির্মাতারা একসঙ্গে কাজ করুন। আধুনিক ও উন্নত মাধ্যম ব্যবহার করে তারা যেন নিজেদের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারেন। আগামী ওয়েব (WAVE) সম্মেলনে আমরা নেপাল থেকে একটি নতুন প্রতিনিধিদলকে স্বাগত জানাবো।”

মোদি আরও স্মরণ করেন, ২০১৮ সালে নেপালের জনকপুর সফরের কথা। সেই সময় তিনি বলেছিলেন, ভারতের পবিত্র তীর্থস্থান এবং ভগবান রামের কাহিনি নেপালকে ছাড়া অসম্পূর্ণ।

তিনি বলেন, ‘ভারত ও নেপালের সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে অভিন্ন ইতিহাস, বিশ্বাস, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের গভীর সম্পর্কের মধ্য দিয়ে। ভগবান রাম ও মাতা সীতা আমাদের অভিন্ন সভ্যতা ও বিশ্বাসের প্রতীক।’

‘রামায়ণ’ সিনেমায় কারা অভিনয় করেছেন

মহর্ষি বাল্মীকির রামায়ণ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে যশ।

এ ছাড়া দশরথের চরিত্রে অরুণ গোভিল, রানি কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত এবং শূর্পণখার চরিত্রে রাকুল প্রীত সিং অভিনয় করেছেন।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা ও যশ। সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা
বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা
স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি
স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
বিনোদন বিভাগের সর্বশেষ
গায়ক, বংশীবাদক, অভিনেতা—বারী সিদ্দিকী সম্পর্কে ৫ তথ্য
গায়ক, বংশীবাদক, অভিনেতা—বারী সিদ্দিকী সম্পর্কে ৫ তথ্য
‘সফল মেয়েদের সম্মান করতে জানে না অনেক ছেলে’, বললেন ফারিয়া
‘সফল মেয়েদের সম্মান করতে জানে না অনেক ছেলে’, বললেন ফারিয়া
‘জীতু এক নারীতে আসক্ত থাকতে পারে না’, নবনীতার পুরোনো ভিডিও ভাইরাল
‘জীতু এক নারীতে আসক্ত থাকতে পারে না’, নবনীতার পুরোনো ভিডিও ভাইরাল
কালকে আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন, সোহেল খানের মৃত্যুতে ফারুকী
কালকে আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন, সোহেল খানের মৃত্যুতে ফারুকী
বিজ্ঞাপন দিয়ে শুরু, কেমন ছিল দুই দশকের পথচলা সোহেল খানের
বিজ্ঞাপন দিয়ে শুরু, কেমন ছিল দুই দশকের পথচলা সোহেল খানের