কিয়ারার টুইটার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

বিনোদন ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১২:৩০আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৭:১০

কিয়ারা আদভানি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হাতিয়ে নিলো হ্যাকাররা। আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজেই সেটি হ্যাকড হওয়ার খবর জানিয়েছেন।

একটি পোস্টে ২৭ বছর বয়সী এই তারকা উল্লেখ করেন, ‘আমার টুইটার অ্যাকাউন্ট কে বা কারা হাতিয়ে নিয়েছে। সেটি উদ্ধারে কাজ চলছে। ততক্ষণ পর্যন্ত কোনও অযাচিত বা অদ্ভুত টুইট দেওয়া হলে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ রইলো।’

একঘণ্টা পর টুইটার ব্যবহারকারীদের উদ্দেশ করে ‘কবির সিং’ ছবির এই অভিনেত্রী ইনস্টাগ্রামে আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমার অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনও সন্দেহজনক লিংকে ক্লিক না করার অনুরোধ রইলো। অ্যাকাউন্টটি এখনও হ্যাকড, সুতরাং কোনও লিংক আমি পাঠাইনি।’

কিয়ারা আদভানি এর আগে ‘কবির সিং’ তারকা শহিদ কাপুরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও সংগীতশিল্পী আদনান সামির টুইটার অ্যাকাউন্টও হ্যাকারদের শিকার হয়েছিল।

কিয়ারা আদভানি এদিকে বুধবার (৯ অক্টোবর) কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া টু’ ছবির কাজ শুরু করেছেন কিয়ারা। এটি হলো ২০০৭ সালের হিট ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়েল। তার হাতে আরও আছে ‘গুড নিউজ’ (দিলজিৎ দোশাঞ্জ), ‘লক্ষ্মী বোম্ব’ (অক্ষয় কুমার), শেরশাহ (সিদ্ধার্থ মালহোত্রা) ও নেটফ্লিক্সের ছবি ‘গিল্টি’।

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন 
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন 
কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী?
কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী?
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র