ভালোবাসা আর সমর্থনই মাহির বড় শক্তি

বিনোদন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৬, ১৪:২৯ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৪:২৯

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সেখানের আপডেট দিচ্ছেন। দিন থেকে রাত কখন কী করছেন জানাছেন এই গ্ল্যামারকন্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহি জানান, তিনি এখন ৩য় অবস্থানে আছেন! এই পথচলায় সবাই যেভাবে তার পাশে থেকেছেন, তার জন্য তিনি সত্যিই কৃতজ্ঞ।

ছবি: ফেসবুক থেকে

মাহির বিশ্বাস করি, সবাই একসঙ্গে চেষ্টা করলে বাংলাদেশকে টপ ২-তে নিয়ে যেতে পারবেন তিনি।

ছবি: ফেসবুক থেকে

আরও একটি পোস্টে মাহি বলেন, ‘বাংলাদেশ, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি! বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আমি। এই যাত্রায় আপনাদের প্রতিটি ভোট, ভালোবাসা ও উৎসাহ আমার কাছে অনেক মূল্যবান ‘

ছবি: ফেসবুক থেকে

গত ৮ নভেম্বর রাতে দেশ ছাড়েন মাহি। ১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছে এই আয়োজন। আগামী ২৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ৭৫তম মিস ইউনিভার্সের নতুন বিজয়ীর নাম।

ছবি: ফেসবুক থেকে

২০১৪ সালে ‘রং আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম অংশ নিয়েই প্রথম রানারআপ হন মাহি। এই প্রতিযোগিতার মধ্য দিয়েই শোবিজে তার যাত্রা শুরু।

ছবি: ফেসবুক থেকে

এ বছর মাহি নতুন করে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট পরে আলোচনায় আসেন। এখন তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরতে ব্যস্ত। মাহি মনে করেন, এ প্রাপ্তির পেছনে রয়েছে সততা ও পরিশ্রম।

/এনআই/
সম্পর্কিত
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ভাত দে’র পর আর সিনেমায় দেখা যায়নি, কে সেই জরি
‘ভাত দে’র পর আর সিনেমায় দেখা যায়নি, কে সেই জরি
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
অভিমান ভুলে ৩ বছর পর আবার একসঙ্গে জোভান-ফারিণ
অভিমান ভুলে ৩ বছর পর আবার একসঙ্গে জোভান-ফারিণ
শরীর-চেহারা নিয়ে কটাক্ষ, ট্রলদের কড়া জবাব ফ্লোরেন্স পিউর
শরীর-চেহারা নিয়ে কটাক্ষ, ট্রলদের কড়া জবাব ফ্লোরেন্স পিউর
বৃষ্টিতেও থামেনি মহিলা সমিতির সামনে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন প্রাঙ্গণেমোরের
বৃষ্টিতেও থামেনি মহিলা সমিতির সামনে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন প্রাঙ্গণেমোরের