বলিউডের পুরস্কার আসরে জয়া আহসান

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০২৩, ১৭:১৭আপডেট : ২৯ মে ২০২৩, ১২:১৩

ঢাকাই শোবিজ জয়ের পর টলিউডও নিজের করে নিয়েছেন জয়া আহসান। এখন তার পদচারণা বলিউডের দিকে। ইতোমধ্যে একটি হিন্দি ছবির শুটিংও সেরে ফেলেছেন। যেখানে সহশিল্পী হিসেবে পেয়েছেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে।

এদিকে কিছু দিন পরই কলকাতায় মুক্তি পাচ্ছে জয়ার নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’। সেই সুবাদে টলিশহরে অবস্থান করছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ তাকে দেখা গেলো, আবুধাবিতে। বলিউডের একটি নামি পুরস্কার আয়োজনে।

শনিবার (২৭ মে) রাতে আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস বা আইফার ২২তম আসর অনুষ্ঠিত হয়েছে। এর আগের দিন ছিল গ্রিন কার্পেট আয়োজন। দুই দিনব্যাপী এই পুরস্কার আসরে বলিউডের সিংহভাগ তারকার উপস্থিতি দেখা গেছে।

নিজের অনুভূতি জানাচ্ছেন জয়া

তবে জমকালো সেই সিনে জলসায় হাজির হয়ে বাংলাদেশিদের চমকে দিলেন জয়া আহসান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আইফা অনুষ্ঠানে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা।

একটি ছবিতে জয়ার সঙ্গে দেখা গেছে বাঙালি নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীকে। তার নির্মাণে ‘করক সিং’ নামের ছবি দিয়েই জয়ার বলিউড অভিষেক হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, অনিরুদ্ধের সঙ্গেই আইফা সফর সেরেছেন অভিনেত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে ফ্রেমবন্দি অভিনেত্রী

এছাড়া মুম্বাই ইন্ডাস্ট্রির আরও অনেকের সঙ্গে আলাপ করেছেন জয়া আহসান। তুলেছেন ছবিও। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজয় বার্মা। যিনি আলিয়া ভাটের সঙ্গে ‘ডার্লিংস’-এ অভিনয় করে আলোচিত হয়েছেন। এছাড়া ‘মির্জাপুর’ ওয়েব সিরিজেও বিশেষভাবে নজর কেড়েছেন তিনি।

প্রসঙ্গত, জয়া আহসান অভিনীত নতুন টলিউড ছবি ‘অর্ধাঙ্গিনী’। নন্দিত নির্মাতা কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটিতে তার সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ। আগামী ২ জুন এটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে।

ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে

/কেআই/আরআইজে/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প