সিনেমায় আজকাল উগ্র পৌরুষ দেখানো হয়: নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩

নাসিরুদ্দিন শাহ, বলিউডের ফার্সাটাইল অভিনেতাদের মধ্যে অন্যতম। সম্প্রতি এই অভিনেতা ‘অ্যানিম্যাল’ বা ‘পুষ্পা ২’- এর মতো সিনেমা বক্স অফিস মাতাচ্ছে দেখে ক্ষোভ উগড়ে দিলেন।

যেসব হিন্দি সিনেমা মেয়েদের খাটো করে পুরুষদের সুপ্ত ফ্যান্টাসিকে হাইলাইট করে, এমন সিনেমা নিয়ে মতামতসহ নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেন এই অভিনেতা। নাসিরউদ্দিন শাহ সম্প্রতি কেরালা সাহিত্য ফেস্টিভ্যালে দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। সেখানেই  তিনি বলেন, ‘আমি এমন কিছু সিনেমায় কাজ করেছি যা আমি তখন শুধু টাকার জন্যই করেছিলাম। এটাই বাস্তব। আমার মনে হয় না কারও টাকার  জন্য কাজ করার পর লজ্জা পাওয়া উচিত। মানে, আমরা তো সবাই টাকার জন্যই কাজ করি। কিন্তু তবুও কাজগুলোর জন্য আমার আফসোস আছে। যদিও মানুষ আপনার খারাপ কাজকে মনে রাখবে না, তারা আপনার ভালো কাজই মনে রাখবে।’

এদিন তিনি একই সঙ্গে বলেন, হিন্দি সিনেমায় আজকাল অতিরিক্ত উগ্র পৌরুষ দেখানো হচ্ছে। তার এসব সিনেমা মোটেই ভালো লাগে না যেখানে পৌরুষের উদযাপন চলে তাও নারীদের খাটো করে, অসম্মান করে। নাসিরউদ্দিন শাহ এই প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, ‘আমি জানি না এটা আমাদের সমাজের প্রতিচ্ছবি  কিনা। নাকি আমাদের সমাজের সুপ্ত ফ্যান্টাসিগুলোর প্রতিচ্ছবি। আমার মনে হয় এই সিনেমাগুলো যেগুলো পুরুষদের সুপ্ত ফ্যান্টাসি দেখায়, মেয়েদের খাটো করে, এগুলো যখন সাধারণ দর্শকরা বাহবা দেয় তখন ভয় লাগে। এটাই বোঝায় যে, দেশের (ভারত) বিভিন্ন প্রান্তে কেন মহিলাদের সঙ্গে এত ভয়াবহ ঘটনা ঘটে। এটা সত্যি ভয় পাওয়ার মতোই।’

এই ধরণের সিনেমা বক্স অফিসে সফল হলে সেটা বিরক্তিকর ব্যাপার বলে মত দেন নাসিরুদ্দিন শাহ।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন