‘তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত’

বিনোদন ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ১৭:১৭আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২০:১৭

আর মাধবন। ভালো অভিনেতার তকমার পাশাপাশি তিনি অসম্ভব বিনয়ী হিসেবেও পরিচিত। অন্তত তার সহশিল্পীরা তার সম্পর্কে এই কথাই বলে থাকেন। নম্র, ভদ্র ব্যবহারের জন্যও তিনি সমাদৃত। তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেত্রীরা এই কারণেই। হোক সেটা তার সমবয়সী বা জুনিয়র।

তিনি যে আপাদমস্তক একজন ভদ্রলোক, তার প্রমাণ দিলেন আরও একবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘সিনিয়র অভিনেতাদের উচিত বয়সে তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকা।’ আর মাধবন বলা প্রয়োজন, সম্প্রতি ৫৫ বছর বয়সী আর মাধবন ‘আপ জাইসা কোই’ সিনেমায় ৩৩ বছর বয়সী ফাতিমা সানা শেখের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন। এ নিয়ে হয়েছিল তুমুল আলোচনা।

সাক্ষাৎকারে অভিনেতা এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, বয়সে ছোট অভিনেত্রীদের পছন্দ নিয়ে সচেতন থাকেন তিনি। তারা কী পছন্দ করেন, কী করেন না, তা নিয়ে আলোচনা করেন তাদের সঙ্গে। সিনেমা দেখে যেন দর্শকের মনে না হয়, শুধু মজা করার জন্যই তিনি তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন।  

মাধবন মনে করেন, তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সময় অভিনেতাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত।

তিনি বলেন, অভিনয়ের ক্ষেত্রে সিনেমায় আপনার বিপরীতে কোন অভিনেত্রী কাজ করবেন তা সঠিকভাবে নির্বাচন করা জরুরি। অর্থাৎ, আপনার বিপরীতে অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নতুন অভিনেত্রীরা আপনার সঙ্গে কাজ করতে চাইলেও, কোনও না কোনও সময় তাদের মনে হতে পারে, নিছক মজা করার জন্যই বয়সে অনেক ছোট অভিনেত্রীদের সঙ্গে আপনি কাজ করছেন। কিংবা দর্শকদেরও মনে হতে পারে, সিনেমার অজুহাতে অভিনেতা মজা করছেন। সিনেমা দেখে যদি আসলেই দর্শকের এমনটা মনে হয়, তাহলে সেই চরিত্রের কোনও সম্মান থাকবে না।’ ‘আপ জাইসা কোই’ সিনেমায় ফাতিমা সানা শেখ ও আর মাধবন মাধবন নিজেই স্বীকার করেন, তার বয়স হয়েছে। তাকেও নিজের চরিত্র নিয়ে এখন আলাদাভাবে ভাবতে হয়।

এ বিষয়ে  তিনি বলেন, ‘আমার শরীরে শক্তি এতটা নেই যে আমি ২২ বছর বয়সীদের মতো কাজ করতে পারবো। আমার এটা বোঝা উচিত, বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমি যেসব অভিনেত্রীর সঙ্গে কাজ করছি, যেন তাদের সঙ্গে আমাকে সামঞ্জস্যপূর্ণ দেখায়।’

উল্লেখ্য, ‘আপ জাইসা কোই’ সিনেমায় ফাতিমার সঙ্গে মাধবনের জুটি দর্শক দারুণ পছন্দ করেছেন।

সূত্র: এনডিটিভি

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন