ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির

বিনোদন ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ১০:০০আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:০০

প্রথম সিনেমাতে ব্যর্থতার মুখ দেখেন বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তবে তিনি সে সময় হতাশায় ভেঙে পড়েননি।

১৯৯৬ সালে 'খামোশি: দ্য মিউজিক্যাল' দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এই নির্মাতা।

 বক্স অফিসে প্রথম সিনেমার ব্যর্থতা তাকে আরও জেদি করে তোলে।

নতুন উদ্যমে তৈরি করেন ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমা। এটি শুধু সুপারহিটই হয়নি, অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে।

কিন্তু যে সিনেমাকে আজ ক্লাসিক বলা হয়, মুক্তির সময় সেটিকেও নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

এক সাক্ষাৎকারে বনসালি বলেন, ‘‘হাম দিল দে চুকে সনম’মুক্তির পর অনেকেই ঐশ্বরিয়ার জনপ্রিয় গান ‘নিম্বুডা’ নিয়ে কটাক্ষ করেছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, তাকে নাকি ‘মুজরা’ করানো হয়েছে।’’

এই মন্তব্যে যথেষ্ট বিরক্ত হয়েছিলেন বানশালি।পরিচালক জানান, ছবির প্রতিটি খুঁটিনাটি বিষয়ে তিনি নিজে নজর রাখতেন। পোশাক, গয়না, সেটের রং, পর্দার কাপড়, এমনকি ঐশ্বরিয়া রাইয়ের চোখের কাজলের পুরুত্ব পর্যন্ত তিনি নিজেই ঠিক করেছিলেন।

তার কথায়, ‘‘আমি প্রতিটি বিষয় নিখুঁত করতে চেয়েছিলাম। দিনের ২৪ ঘণ্টাই ছবির কথা ভাবতাম। সেই সময় আমি যেন অন্য এক মানুষ হয়ে গিয়েছিলাম।’’

‘হাম দিল দে চুকে সনম’-এর নারী চরিত্র নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। সেই প্রসঙ্গে বনশালি বলেন, ‘‘আমি নারীদের নিজস্ব সৌন্দর্য ও ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরতে ভালোবাসি।’’

/এনআই/
সম্পর্কিত
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া 
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া 
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
অস্কারে ‘যোধা আকবর’!
অস্কারে ‘যোধা আকবর’!
একাডেমি মিউজিয়ামে ঐশ্বরিয়ার লেহেঙ্গা!
একাডেমি মিউজিয়ামে ঐশ্বরিয়ার লেহেঙ্গা!
বিনোদন বিভাগের সর্বশেষ
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
সাহসী দৃশ্যের বিতর্কে যা বললেন কিয়ারা
সাহসী দৃশ্যের বিতর্কে যা বললেন কিয়ারা
ভারতের মাটিতে শাহরুখ খানকে পেছনে ফেললো স্পাইডারম্যান
ভারতের মাটিতে শাহরুখ খানকে পেছনে ফেললো স্পাইডারম্যান
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
 ‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
 ‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান