কেন বিয়ে করবেন না জানালেন আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০৮:০০আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮:০০

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। সম্প্রতি এক্সে প্রশ্নোত্তর পর্বে তিনি খোলামেলাভাবে এ কথা জানান। এক ভক্ত তাকে প্রশ্ন করেন, আপনি কবে বিয়ে করছেন?

অমিশার উত্তর ছিল সংক্ষিপ্ত ও স্পষ্ট। তিনি লেখেন, কখনও না। অবিবাহিত জীবন নিয়েই আমি দারুণ সুখী। আমার ১০০ জন ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধু আছেন, যারা আমাকে ভালোবাসেন। একজন পুরুষ এসে এসব বদলে দিক, সেটা আমি মেনে নিতে পারি না।

যদিও অমিশা এখন বিয়ে করবেন না বলছেন, তবে এর আগে তিনি প্রেম ও ক্যারিয়ারের মধ্যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।

রণবীর আলাহাবাদিয়ার ইউটিউব পডকাস্টে হাজির হয়ে অমিশা জানান, এক সময় তিনি একটি গভীর সম্পর্ক থেকে সরে এসেছিলেন।

তিনি বলেন, ‘‘যারা সত্যিই আপনাকে ভালোবাসে, তারা আপনার ক্যারিয়াকে এগিয়ে যেতে দেবে। আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, আবার ভালোবাসার জন্যও অনেক কিছু হারিয়েছি। কখনও ক্যারিয়ারের জন্য প্রেম ছেড়েছি, কখনও প্রেমের জন্য অন্য কিছু ত্যাগ করেছি। এই দুই অভিজ্ঞতা থেকেই আমি শিক্ষা পেয়েছি।’’

উদাহরণ হিসেবে বলি, ‘‘সিনেমায় আসার আগেই আমার একটি গভীর সম্পর্ক ছিল। তিনি দক্ষিণ বোম্বের এক বড় শিল্পপতি পরিবারের সন্তান ছিলেন, ঠিক আমার পরিবারের মতোই। আমাদের পারিবারিক পটভূমি, শিক্ষাগত যোগ্যতা—সবই মিল ছিল। সব দিক থেকেই সম্পর্কটি আদর্শ ছিল। কিন্তু আমি যখন চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নিই, তখন তিনি চাইতেন না তার সঙ্গী জনসমক্ষে পরিচিত একজন মানুষ হোক। তাই শেষ পর্যন্ত আমি ভালোবাসার চেয়ে ক্যারিয়ারকেই বেছে নিই।"

/এনআই/
সম্পর্কিত
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
বিনোদন বিভাগের সর্বশেষ
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি