বিয়ে করেছেন পারশা, তবে স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না

বিনোদন রিপোর্ট 
০৭ নভেম্বর ২০২৬, ১৬:৫৯ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৬:৫৯

বিয়ে করেছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই বিয়ের খবর জানিয়েছেন। তবে এখনই বরের পরিচয় প্রকাশ করতে চান না এ গ্ল্যামারকন্যা। তাই ফেসবুকে বরের ছবি ফুল দিয়ে ডেকে রেখেছেন।

বরের পরিচয় জানতে আগ্রহী ব্যক্তিদের উদ্দেশে মজার ছলে তিনি বলেন, ‘বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’

পারশা জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আক্‌দ সম্পন্ন হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে পারশার পরিবারের কেউ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ছেলের পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিয়ের বাকি আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

পারশা ও তার বর

বিয়ের খবর জানালেও কেন আপাতত স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না পারশা? তার ভাষ্য, ‘আমি যদি নাম বলি, তাহলে সবাই তাকে চিনে ফেলবে। তাই আপাতত বলতে চাইছি না। আর পরিচয়টা সামনে আনতে চাই না বলেই ছবিতে ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তাকে ‘প্রিয়’ বলে ডাকি, সেও আমাকে ‘প্রিয়’ বলে।’

পারশা, প্রায় এক বছর আগে তাদের পরিচয়। দেশের বাইরে ঘুরতে গিয়ে পরিচয়ের পর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানান তিনি। তার পছন্দে পরিবারেরও কোনও আপত্তি ছিল না।

কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবিন। সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে এই জেন-জি শিল্পীকে। এবার বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেও আপাতত নিজের জীবনসঙ্গীকে পরিচয়ের আড়ালেই রাখতে চান তিনি।

/এনআই/
সম্পর্কিত
প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে বিপাকে ফায়ার ফাইটার
প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে বিপাকে ফায়ার ফাইটার
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
আত্মীয় কম, অনলাইনে অপরিচিতদের বিয়ের দাওয়াত দিয়ে পেলেন রাজকীয় গাড়ি বহর
আত্মীয় কম, অনলাইনে অপরিচিতদের বিয়ের দাওয়াত দিয়ে পেলেন রাজকীয় গাড়ি বহর
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বিয়ে ‘অবৈধ’: জামায়াত প্রধান
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বিয়ে ‘অবৈধ’: জামায়াত প্রধান
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
যুদ্ধের সিনেমায় ‘তেরি সেক্সি বিউটি’ গান কেন, ব্যাখ্যা দিলেন সালমান খান
যুদ্ধের সিনেমায় ‘তেরি সেক্সি বিউটি’ গান কেন, ব্যাখ্যা দিলেন সালমান খান
কেন ভারতে থাকেন নোরা ফাতেহি, আদালতে জানালেন অভিনেত্রী
কেন ভারতে থাকেন নোরা ফাতেহি, আদালতে জানালেন অভিনেত্রী
কেন সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর
কেন সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর
২০ বছর আগে কেন ‘রামায়ণ’ থেকে সরে দাঁড়ান সালমান, জানালেন নিজেই
২০ বছর আগে কেন ‘রামায়ণ’ থেকে সরে দাঁড়ান সালমান, জানালেন নিজেই