আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০

পুনম পাণ্ডে এবং বিতর্ক— যেন একে অন্যের হাত ধরে চলে। এবার তার বিতর্কের তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। নিজের সাহসী ভিডিওকে ‘সামাজিক সেবা’বলে  দাবি করেন তিনি। একই সঙ্গে জানান, ভারতে যৌনকর্ম বৈধ হলে নারীদের বিরুদ্ধে অপরাধও কমতে পারে।

অভিনেত্রীর এই মন্তব্যের পরেই ফের শুরু হলো বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিকর্ক ঘিরে বেশ চর্চা হচ্ছে।

এক আলোচনায় পুনমের বক্তব্য, সমাজের বহু পুরুষ মানসিক চাপ ও হতাশার মধ্যে থাকেন। তার কোনও ভিডিও যদি তাদের খানিক স্বস্তি দেয়, তা হলে সেই কাজকে খারাপ হিসাবে দেখার কারণ নেই। বরং সেই জায়গা থেকেই, নিজের কনটেন্টকে তিনি মানুষের হিতার্থে করা একটি কাজ হিসাবে দেখছেন।

এর পরেই আসে তার আরও এক বিতর্কিত প্রস্তাব। পুনম মনে করেন, ভারতে যৌনকর্মকে বৈধতা দেওয়া হলে অপরাধের হার কমতে পারে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলেও তিনি যোগ করেন।

পুনমের বক্তব্যের এই অংশটিই এখন সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে। নেটাগরিকদের মতে, যৌনকর্মকে আইনি স্বীকৃতি দেওয়া মানেই অপরাধ কমে যাবে— বিষয়টি বাস্তবে এতটাও সরল নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পাচার, শোষণ, সম্মতি, নিরাপত্তা এবং যৌনকর্মীদের অধিকার-সহ বহুস্তরীয় সামাজিক ও আইনি প্রশ্ন। ফলে অভিনেত্রীর ব্যক্তিগত মতামত নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

তবে নিজের কাজের ক্ষেত্রে পুনমের অবস্থান যথেষ্ট পরিষ্কার। তিনি জানেন, তার ‘কনটেন্ট’ নিয়ে সমালোচনা হয়। এমনকি পরিচিতদের কেউ কেউ তাকে নিয়ে মজা করেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। তার দাবি, মজার বিষয় হল— প্রকাশ্যে যারা তাকে নিয়ে ঠাট্টা করেন, তাদের অনেকেই আবার গোপনে সেই ভিডিও দেখেন।

২০১৩ সালে ‘নেশা’ ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হয় পুনমের।

/এনআই/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
ভাইরাল ভিডিওটি অন্য ঘটনার, জানালো ভোক্তা অধিদফতর
ভাইরাল ভিডিওটি অন্য ঘটনার, জানালো ভোক্তা অধিদফতর
পুলিশের উপস্থিতিতে কীভাবে ঘটলো এমন ঘটনা?
পুলিশের উপস্থিতিতে কীভাবে ঘটলো এমন ঘটনা?
বিনোদন বিভাগের সর্বশেষ
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে