মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল

বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪১

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ভারতের প্রতিযোগী নিকিতা পোরওয়াল। ভিয়েতনামে অনুষ্ঠিত এই আসরের মূল পর্বে সেরা ৪০-এ জায়গা করে নিলেও শেষ পর্যন্ত সেরা ২০-এর তালিকায় পৌঁছাতে পারেননি ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪’ খেতাবজয়ী এই সুন্দরী।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মিস ইন্ডিয়া অর্গানাইজেশন এক পোস্টে জানিয়েছে, নিকিতা পোরওয়াল সেরা ৪০-এ থেকে তার ৭৩তম মিস ওয়ার্ল্ড যাত্রা শেষ করেছেন। এর মধ্য দিয়ে টানা পাঁচটি মিস ওয়ার্ল্ড আসরে ভারতের সেরা ৪০-এ থাকার ধারাবাহিকতা বজায় থাকল।

সংস্থাটি নিকিতাকে ধন্যবাদ জানিয়ে আরও লেখে, বিশ্বের অন্যতম বড় মঞ্চে নিকিতা আপনি বিনয়, দৃঢ়তা ও হৃদয় দিয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। প্রতিটি মুহূর্ত আমাদের দেওয়ার জন্য ও দেশের জন্য আনন্দ বয়ে আনার জন্য আপনাকে ধন্যবাদ। ভারত সবসময় আপনাকে নিয়ে গর্বিত।

প্রতিযোগিতার সেরা ২০ চূড়ান্ত হওয়ার আগে মঞ্চে ভিয়েতনামের ঐতিহ্যবাহী পোশাক ‘আও দাই’ পরে হেঁটেছিলেন নিকিতা পোরওয়াল, যা আয়োজক দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান ও উদযাপন নিশ্চিত করেছে। এটিকে ‘সাংস্কৃতিক বিনিময়, শ্রদ্ধা ও সংহতির এক সুন্দর মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছে মিস ইন্ডিয়া অর্গানাইজেশন।

উজাইনের বাসিন্দা নিকিতা পোরওয়াল ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪’ খেতাব অর্জন করেন। সৌন্দর্য প্রতিযোগিতায় আসার আগে তিনি একজন টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি একজন অভিনয়শিল্পী। ‘চম্বল পার’ নামের একটি ব্রজ ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি, যা অস্ট্রেলিয়ার জাতীয় ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং শিগগিরই ভারতে মুক্তি পেতে যাচ্ছে।

উল্লেখ্য ভিয়েতনামে আয়োজিত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর সেরা ২০-এ জায়গা করে নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ভিয়েতনামী, ব্রাজিল, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও আর্জেন্টিনা। 

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
যে কারণে শিক্ষাজীবনের চেয়ে কর্মজীবনকেই ভালো বলছেন ভারতীয় তরুণী
যে কারণে শিক্ষাজীবনের চেয়ে কর্মজীবনকেই ভালো বলছেন ভারতীয় তরুণী
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি