কলেজজীবনের চেয়ে চাকরিজীবনই বেশি ভালো, এমনই মত জানিয়েছেন ভারতের বেঙ্গালুরুর এক তরুণী। তার দাবি, চাকরিজীবনে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা বেশি থাকায় বর্তমান জীবনই তার কাছে বেশি আনন্দের।
ইনস্টাগ্রামে একটি ভিডিওতে পূজা বৈদ্য নামে এই তরুণী বলেন, এটি হয়তো অনেকের কাছে অজনপ্রিয় মতামত। তবে কলেজজীবন তিনি ভালোবাসতেন এবং সেখানকার অনেক স্মৃতি তার কাছে বিশেষ হলেও চাকরিজীবনকে আপন বলে বেশি মনে হয়।
পূজা জানান, বেঙ্গালুরুর ব্যস্ত জীবন, কাজের চাপ ও যানজটে অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন তিনি। তারপরও প্রাপ্তবয়স্ক জীবনে নিজের সিদ্ধান্ত নেওয়ার যে স্বাধীনতা রয়েছে, সেটিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এখন তিনি নিজেই ঠিক করতে পারেন কোথায় যাবেন, কোথায় খাবেন, কার সঙ্গে বাহিরে যাবেন কিংবা কী করবেন। নিজের জন্য এসব সিদ্ধান্ত নিতে পারায় বর্তমান জীবনকে তার কাছে বেশি অর্থবহ ও পরিকল্পিত মনে হয়।
পূজার ভাষায়, কলেজজীবনে ক্যাম্পাসের মধ্যে স্বাধীনতা ছিল, আর চাকরিজীবনে নিজের পছন্দ অনুযায়ী পুরো জীবন গড়ে তোলার স্বাধীনতা রয়েছে।
সূত্র: এনডিটিভি

কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস







