শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৬, ১৭:২০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:২০

ঢালিউড কিং শাকিবের সঙ্গে অভিনয় করে অনেক অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। নতুন প্রজন্মের অনেকেই তার সঙ্গে অভিনয় করার জন্য অপেক্ষায় থাকেন। তবে সেদিক থেকে পরীমণিকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি।

ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি শাকিবের সঙ্গে দুটি সিনেমায় কাজ করেন। সিনেমা দুটি হলো- ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধুমকেতু’।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই এই অভিনেত্রীর পুরনো একটি সাক্ষাৎকার চোখে পড়ে। সেখানে তিনি শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে কথা বলেন।

সেই সাক্ষাৎকারে দেখা যায় আলোচিত-সমালোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হন তিনি। উপস্থাপক পরীর কাছে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল সেটি জানতে চান। প্রশ্নের উত্তরে পরী বলেন, ‘ভুলে গেছি।’

কী কারণে ভুলে গেলেন সেটিও জানান অভিনেত্রী। তার ভাষ্য, ‘হয়তো ঘোরের মধ্যে ছিলাম, ‘সুপারস্টারের সঙ্গে কাজ করছি এই কারণে।’

প্রসঙ্গত, পরীমণি বরাবরই সোজাসাপ্টা কথা বলেন। সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন অনুষ্ঠান সবখানেই এভাবে দর্শক ও ভক্তরা তাকে দেখে আসছেন।

/এনআই/
সম্পর্কিত
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
বিনোদন বিভাগের সর্বশেষ
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া দাবি করে অভিনেত্রীর