মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী

বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ২০:০০ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২০:০০

সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’ এখনও মুক্তির জন্য প্রস্তুত নয়। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সিনেমাটি বর্তমানে পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। নির্মাতারা এখনও সিনেমাটির চূড়ান্ত কাট নির্ধারণ করতে পারেননি।

ফলে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) কাছে জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়নি।

‘মাতৃভূমি’ চলতি বছরের এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এরপর থেকেই কবে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে নানা আলোচনা চলছে। সম্প্রতি এমন খবরও প্রকাশিত হয়েছিল যে, শিগগিরই সিবিএফসির ছাড়পত্রের জন্য সিনেমাটি পাঠানো হতে পারে এবং বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে।

তবে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, এখনও ছাড়পত্র পাওয়ার পর্যায়ে পৌঁছায়নি সিনেমাটি। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, সংগীত পরিচালক রবি বসরুর বর্তমানে অক্টাভিয়া স্টুডিওসে সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করছেন। পাশাপাশি সিনেমাটিতে বেশ কিছু পরিবর্তনও করছেন নির্মাতারা। সিনেমায় যেসব পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলো যুক্ত করা হচ্ছে। চূড়ান্ত সংস্করণ এখনো লক করা হয়নি।

একটি সূত্র জানিয়েছে, বাকি পরিবর্তনগুলো শেষ হওয়ার পরই ‘মাতৃভূমি’ সিবিএফসির কাছে পাঠানো হবে। তাই মুক্তির তারিখ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত কাট নির্ধারণ এবং ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরই মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে।

এদিকে সালমান খানের হাতে রয়েছে আরও একটি সিনেমা। নির্মাতা ভামসি পেইডিপল্লির সেই সিনেমাটির নাম নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এটি ‘মনস্টার’ নামে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। সিনেমাটিতে সালমানের বিপরীতে নয়নতারা অভিনয় করতে পারেন এবং আগামী বছর ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে খবর।

/এনআই/
সম্পর্কিত
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
লাইভ শোতে রেগে টুপি-জ্যাকেট-টি-শার্ট খুলে ফেললেন সালমান
লাইভ শোতে রেগে টুপি-জ্যাকেট-টি-শার্ট খুলে ফেললেন সালমান
বিনোদন বিভাগের সর্বশেষ
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
১০২ বছরে মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট
১০২ বছরে মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট