সাইমন-মাহি কে কোথায়, প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’

বিনোদন রিপোর্ট 
১৩ নভেম্বর ২০২৬, ১৩:৪৯ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

ঈদের পরে সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেল সাইমন সাদিক ও মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি। শুক্রবার (১৩ নভেম্বর) এটি ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। তবে সিনেমাটির প্রধান দুই তারকার কেউই দেশে নেই।

সাইমন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। অন্যদিকে মাহি আছেন কলকাতায়। সেখান থেকেই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রচারণা করছেন।

এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের বাইরে প্রযোজক হিসেবেও আছেন সাইমন। সেখান থেকে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন তিনি।

সিনেমা মুক্তির সময় দেশে থাকতে না পারার আক্ষেপ নিয়ে সাইমন বলেন, ‘এটি আমার প্রযোজিত প্রথম সিনেমা। এছাড়া ঈদের পরে সর্বাধিক হলে মুক্তির দিকেও এগিয়ে আছে। এমন সময় সবার সঙ্গে সিনেমাটি দেখতে পারলে আনন্দটা আরও বেশি হতো। তবু আমার প্রত্যাশা যারা সুন্দর সামাজিক ও প্রেমের ছবি পছন্দ করেন তাদের এটি মনে দাগ কাটবে।’

নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকলেও সিনেমাটির প্রচারণা নিয়ে খুব একটা চিন্তিত নন নির্মাতা মানিক। তার প্রত্যাশা, দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে যাবে। তিনি বলেন, ‘নায়ক-নায়িকা দেশে না থাকলেও সিনেমাটি মুক্তি ও প্রচারণায় সমস্যা নেই। দেশে থাকলে প্রতিষ্ঠিত বেশির ভাগ শিল্পী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে সিনেমার প্রচারণা চালান। আমার প্রধান দুই শিল্পীও একই কাজ করছেন। এখন দর্শক সিনেমাটি কতটা পছন্দ করেন সেটিই দেখার অপেক্ষায় আছি।’

এর আগে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অনেকের মতো সাইমনও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর থেকে দেশে ফেরেননি তিনি।

এদিকে অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মাহি। অংশ নিয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচনে পরাজয়ের পর আবারও সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে নতুন কোনও সিনেমায় আর দেখা যায়নি তাকে। ২০২৫ সালের জুনে তার দেশ ছাড়ার খবর সামনে এসেছে।

/এনআই/
সম্পর্কিত
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিনোদন বিভাগের সর্বশেষ
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন
সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন
‘আগুনের পরশমণি’ থেকে ‘ঘেটুপুত্র কমলা’, হুমায়ূনের ৫ সিনেমার গল্প
‘আগুনের পরশমণি’ থেকে ‘ঘেটুপুত্র কমলা’, হুমায়ূনের ৫ সিনেমার গল্প
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল
২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি
২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি