৪৫২ কোটি আয়, তবু ‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ

বিনোদন ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৪:০৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৪:০৬

মাত্র ২ কোটি টাকার বাজেটে তৈরি ছবি ‘হনুমান আংশ’। অথচ বক্স অফিসে ছবিটির আয় ৪৫২ দশমিক ৮৬ কোটি টাকা! এত বড় সাফল্যের পরও কোনও বড় প্রযোজনা সংস্থা বা স্টুডিওর কাছ থেকে স্বীকৃতি পাননি বলে আক্ষেপ প্রকাশ করলেন ‘হনুমান অংশ’ ছবির পরিচালক বিশাল চতুর্বেদী।

নিম কারোলি বাবাকে নিয়ে তৈরি ভক্তিমূলক বায়োপিক ‘হনুমান অংশ’। এটি পরিচালনা করেছেন ড. বিশাল চতুর্বেদী। সম্প্রতি ‘স্ক্রিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির সাফল্য এবং বলিউডের বড় প্রযোজনা সংস্থাগুলির নীরবতা নিয়ে মুখ খুলেছেন পরিচালক।

বিশাল বলেন, ‘বক্স অফিসে কোনও বড় ছবি সফল হলে অনেক বড় বড় প্রযোজনা সংস্থাকে আনুষ্ঠানিক বিবৃতি দিতে দেখি। কিন্তু আমাদের ছবিটি ছোট বাজেটের এবং একজন নতুন পরিচালকের তৈরি হওয়ায় কোনও বড় প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতিও চোখে পড়েনি। বিষয়টি সত্যিই অবাক করার মতো।’

তিনি আরও বলেন, ‘অনেকেই ব্যক্তিগতভাবে আমার সঙ্গে দেখা করে ছবিটির প্রচুর প্রশংসা করেছেন। বরুণ ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগের মতো কয়েকজন বড় মনের মানুষ প্রকাশ্যে ছবিটির প্রশংসা করেছেন। কিন্তু কোনও বড় স্টুডিও বা প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ছবির সাফল্য নিয়ে কোনও চিঠি বা বিবৃতি দেয়নি।’

পরিচালকের মতে, ‘হনুমান অংশ’-এর সাফল্য প্রমাণ করে দিয়েছে যে শুধু বড় বাজেট, নামী তারকা কিংবা বড় স্টুডিওর সহযোগিতা থাকলেই ছবি সফল হয় না।

তার কথায়, ‘সিনেমা আসলে মানুষের মাধ্যম। দর্শকই ঠিক করেন কোন ছবি ভালো। আগে সমালোচক ও সোশ্যাল মিডিয়া মানুষের হয়ে সেই সিদ্ধান্ত নিত।’

কবে আসছে ‘হনুমান অংশ’-এর সিক্যুয়েল

‘হনুমান অংশ’-এর সিক্যুয়েল তৈরির কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে প্রযোজকদের মধ্যে বিবাদের কারণে সেই কাজ আপাতত থমকে রয়েছে।

এই প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, ওটিটিতে ছবিটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয়, তা তিনি আগে দেখতে চান। আগামী ২৭ নভেম্বর থেকে সোনি লিভে ছবিটি দেখা যাবে। দর্শকদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


‘হনুমান আংশ’-এ অভিনয় করেছেন শোভিনাও সত্যা, চন্দন কে আনন্দ, নিখিল দুবে, অনিল রাস্তোগি, সুগন্ধা মালহোত্রা, ভাগবন্দাস প্যাটেল, নেহা পারাঞ্জপে ও পূর্ণিমা তিওয়ারি।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪৫২ কোটি আয়, তবু ‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ
৪৫২ কোটি আয়, তবু ‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ কত নম্বরে
সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ কত নম্বরে
অগ্রিম টিকিট বিক্রিতে ‘রায়ান’কে ছাড়ালো ধানুশের ‘ওএম
অগ্রিম টিকিট বিক্রিতে ‘রায়ান’কে ছাড়ালো ধানুশের ‘ওএম
আলিয়া নিজেকে ‘ভাগ্যবান’ বললেন, কারণ কী
আলিয়া নিজেকে ‘ভাগ্যবান’ বললেন, কারণ কী