এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৯:০০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৯:০০

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সন্তানের জন্মের সময় স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে সরকারি পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করতে যাচ্ছে ভারতের তামিলনাড়ু সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, বাবা হতে যাওয়া পুরুষ সরকারি কর্মীরা পাবেন ১৫ দিনের ছুটি। সন্তানের জন্মের আগে কিংবা জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনও সময় এই ছুটি নেওয়া যাবে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারি পুরুষ কর্মীরা ১৯৯৭ সাল থেকেই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন।

পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে চালু হয়েছিল এই সুবিধা। এবার কেন্দ্রীয় সরকারের ছুটির মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে তামিলনাড়ুতেও একই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সন্তান জন্মের সময় স্ত্রীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং নবজাতকের পরিচর্যার দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এ বিষয়ে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুষ কর্মীদের দীর্ঘদিনের পিতৃত্বকালীন ছুটির দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুর নারী সরকারি কর্মীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সন্তান জন্মের আশপাশের সময় মা ও শিশু-উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া এবং নবজাতকের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাবার অংশগ্রহণ অপরিহার্য।’

/এনআই/
সম্পর্কিত
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ
‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ
এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর
এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, দীঘিসহ আছেন আরও যারা
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, দীঘিসহ আছেন আরও যারা