ফারিয়া যখন শাকিবের বেঁচে থাকার প্রথম কারণ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৯, ০০:০৪আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৬:৫২

‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খান ও নুসরাত ফারিয়া শাকিব খান বলছেন, নুসরাত ফারিয়াই তার বেঁচে থাকার কারণ! আর বলছেন এভাবে, ‌‘ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ’। আর তা গানে গানে। এই জুটির ছবি ‘শাহেনশাহ’তে থাকছে এটি।

গানটির শিরোনাম ‘ও প্রিয়া’। শাকিবের মতে, এটাই ছবির অন্যতম রোমান্টিক গান। আজ (২৫ আগস্ট) এটি ইউটিউবে অবমুক্ত হয়েছে। 

ফারিয়া বলেন, ‘গানটির দৃশ্যধারণ হয়েছে থাইল্যান্ডে। মূলত এর মাধ্যমে ছবির কাজ শুরু হয়।’

‘ও প্রিয়া’ গানটি লিখেছেন ও সুর করেছেন লিংকন। এতে কণ্ঠ দিয়েছেন অশোক ঘোষ।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।
‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খান ও নুসরাত ফারিয়া প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জানান, আগামী ৪ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন রোদেলা জান্নাত, উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ডন প্রমুখ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন